Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মসজিদ থেকে বিচারকের জুতো চুরির ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 March, 2025, 05:45 pm
Last modified: 14 March, 2025, 06:14 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

মসজিদ থেকে বিচারকের জুতো চুরির ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

গত বৃহস্পতিবার দুপুরে মসজিদের তৃতীয় তলায় নামাজের পর বিচারক তার ব্যবহৃত ১ হাজার ৮৫০ টাকা মূল্যের এক জোড়া কালো চামড়ার জুতো খুঁজে পাচ্ছিলেন না।
টিবিএস রিপোর্ট
14 March, 2025, 05:45 pm
Last modified: 14 March, 2025, 06:14 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

রাজধানীতে মসজিদ থেকে এক বিচারকের জুতো চুরির ঘটনায় মো. সুমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন শিকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মসজিদ থেকে ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর বিচারকের ১ হাজার ৮৫০ টাকা মূল্যের জুতো চুরি হয়। পরে আমরা মুসল্লিদের সহযোগিতায় জুতোটি উদ্ধার করি এবং সুমন নামে একজনকে আটক করি। 

তিনি আরও বলেন, জুতো চুরির ঘটনায় ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর স্টেনোগ্রাফার রাসেল মিয়া বাদী হয়ে মামলা করেন। এই মামলায় মো. সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ঢাকা জজ কোর্ট জামে মসজিদের তৃতীয় তলায় জোহরের নামাজের পর ঢাকা স্পেশাল জজ-১০ এর বিচারক মো. রেজাউল করিম তার ব্যবহৃত ১ হাজার ৮৫০ টাকা মূল্যের এক জোড়া কালো চামড়ার জুতো খুঁজে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পর এক মুসল্লি সন্দেহবশত মো. সুমনকে পলিথিন ব্যাগে দুই জোড়া জুতোসহ তৃতীয় তলায় নিয়ে আসেন। তখন বিচারক তার চুরি হওয়া জুতো শনাক্ত করেন। পরে সুমনকে আটক করা হয়।

পরে কোতোয়ালি থানায় ফোন করে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে আসামিসহ চুরি হওয়া জুতো উদ্ধার করে। পুলিশ চোরাই জুতোর জব্দ তালিকা তৈরি করে এবং আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রবিউল আলমের জিম্মায় জুতোজোড়া হস্তান্তর করে।

Related Topics

টপ নিউজ

চুরি / মামলা / গ্রেপ্তার / আদালত / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]