Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
আজ থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 March, 2025, 12:15 pm
Last modified: 14 March, 2025, 12:16 pm

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

আজ থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

যাত্রীদের বাড়তি চাপ সামলাতে, রেলওয়ে নির্ধারিত আসনসংখ্যার বাইরে আরও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেবে।
টিবিএস রিপোর্ট
14 March, 2025, 12:15 pm
Last modified: 14 March, 2025, 12:16 pm
প্রতীকী। ছবি: সংগৃহীত।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। প্রতিদিন দুপুর ২টা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের যাত্রীরা (পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেন) অনলাইনে টিকিট কাটতে পারবেন। এছাড়া পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলবে সকাল ৮টা থেকে। 

এ বছর সম্পূর্ণ টিকিট অনলাইনে বিক্রি করা হবে, যা পাওয়া যাবে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে যাত্রার তারিখের ১০ দিন আগে। অর্থাৎ, ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট। ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট। এভাবে ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চের টিকিট পাওয়া যাবে।

ঈদের ছুটির পর ফিরতি যাত্রার জন্য ২৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ৩ এপ্রিলের টিকিট মিলবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চে, এবং এভাবে ৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিনের টিকিট একদিন আগে পাওয়া যাবে।

যাত্রীদের বাড়তি চাপ সামলাতে, রেলওয়ে নির্ধারিত আসনসংখ্যার বাইরে আরও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেবে, যা ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি ফিরতি টিকিট কাটতে পারবেন এবং ক্রয়কৃত টিকিট ফেরতযোগ্য হবে না। 

ঈদ উপলক্ষে 'চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২' নামের বিশেষ ট্রেন চালানো হবে চট্টগ্রাম-চাঁদপুর রুটে। এছাড়া, ২৮টি মিটারগেজ কোচ ও ১৪টি মিটারগেজ লোকোমোটিভ যুক্ত করা হবে ট্রেনের বহরে। 

২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে, তবে ঈদের পর নিয়মিত বন্ধ পুনরায় কার্যকর হবে। ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলবে না। 

Related Topics

টপ নিউজ

ঈদ / ট্রেন টিকেট / ট্রেনের অগ্রিম টিকিট / অগ্রিম টিকিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]