Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে নিজ বাসায় কুপিয়ে হত্যা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2025, 10:45 pm
Last modified: 11 March, 2025, 08:28 am

Related News

  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে নিজ বাসায় কুপিয়ে হত্যা 

সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে রাজধানীর শান্তিনগর এলাকায় থাকতেন। তবে তিনি উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় মাঝে মাঝে একাই থাকতেন।
টিবিএস রিপোর্ট
10 March, 2025, 10:45 pm
Last modified: 11 March, 2025, 08:28 am
ছবি: সৌজন্যে

রাজধনীর হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে রাজধানীর উত্তরায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে রাজধানীর শান্তিনগর এলাকায় থাকতেন। সম্প্রতি তিনি উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় মাঝে মাঝে থাকতেন। সেই বাসায় একাই থাকতেন।

উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বলেন, উত্তরখানের ওই বাসায় গত বছরের আগস্ট–সেপ্টেম্বর থেকে ভাড়া থাকতেন সাইফুর রহমান। কয়েকদিন আগে এক নারী ও তরুণকে ভাবি–ভাতিজা পরিচয়ে বাসায় নিয়ে আসেন তিনি। গতকাল সোমবার সেহরির সময় সাইফুর রহমান বাথরুমে গেলে সেখানেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে বাথরুমের দরজা বন্ধ করে পালিয়ে যান তারা।

ওসি বলেন, পরে রক্তাক্ত অবস্থায় সাইফুর রহমান বাথরুমের দরজা ভেঙে ব্যালকনিতে গিয়ে চিৎকার শুরু করেন। এ সময় বাসার মালিক ও অন্য ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহত সাইফুরের স্ত্রী সাদিয়া রেহমান দুই সন্তান নিয়ে শান্তিনগর পীর সাহেবের এলাকায় একটি বাসায় থাকেন। ওসি জানান, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হলে সাইফুর রহমান উত্তরখানে থাকতে শুরু করেন।

তিনি আরও বলেন, সাইফুর রহমানের বিষয়ে খবর দেওয়া হলে তার স্ত্রী লাশ নিতে অস্বীকার করেন। থানায় আসতে বললেও তিনি আসেননি।

ওসি বলেন, ময়নাতদন্ত শেষে সাইফুর রহমানের বড় ভাইয়ের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এছাড়া সন্দেহভাজন আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।

কলেজটির সাবেক শিক্ষার্থী রেজাউল রায়হান বলেন, সাইফুর রহমান স্যারকে কে বা কারা সোমবার ভোর রাতে (সেহেরির সময়) দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করেছে। তার গলায় ও মাথায় ধারাল অস্ত্রের আঘাতের দাগ রয়েছে।

Related Topics

টপ নিউজ

কলেজ / হাসপাতাল / ময়নাতদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]