Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
প্রতিশ্রুতি পেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 March, 2025, 12:30 pm
Last modified: 08 March, 2025, 12:33 pm

Related News

  • চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত
  • আগামী অর্থবছর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় শতভাগ দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ওষুধের কাঁচামাল আমদানিতে বিকল্প উৎস খোঁজার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের
  • মাইলস্টোনের আহতদের চিকিৎসা দিতে ঢাকায় যুক্তরাজ্যের বিশেষায়িত মেডিকেল টিম

প্রতিশ্রুতি পেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের প্রতিশ্রুতিতে দেশব্যাপী সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
টিবিএস রিপোর্ট
08 March, 2025, 12:30 pm
Last modified: 08 March, 2025, 12:33 pm
দ্রুত সময়ের মধ্যে আটকে থাকা পদোন্নতিসহ দুই দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছিল বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। ছবি: টিবিএস

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের প্রতিশ্রুতিতে কর্মবিরতি স্থগিত করেছে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। তবে সরকার নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে আবার কর্মবিরতিতে যাওয়ার কথা জানিয়েছেন তারা। 

আজ শনিবার (৮ মার্চ) দুপুর পৌনে ১২ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। 

বিজ্ঞপ্তিতেতে বলা হয়, 'প্রমোশন ও সকল ধরনের বৈষম্য নিরসনের দাবিতে ৮, ৯ ও ১০ মার্চ ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দেশব্যাপী সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা কর্মবিরতির আজ ১ম দিন, কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন সকাল ১০টায় হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়।'

'আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী উপদেষ্টা সায়েদুর রহমান গণমাধ্যমের সামনে ঘোষণা দেন যে, আগামী ১২ সপ্তাহের মধ্যে ৭,৫০০ বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য সহকারী, সহযোগী ও অধ্যাপক পদে সুপারনিউমারারি পদ সৃষ্টির মাধ্যমে প্রমোশনের ব্যবস্থা করা হবে। তিনি জানান আগামী ৫/৬ সপ্তাহের মাঝে ১ম ফাইল এর প্রমোশনের কাজ সম্পন্ন করবেন। সরকারের এই প্রতিশ্রুতির ভিত্তিতে চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে।'

ছবি: টিবিএস

বিজ্ঞপ্তিতেতে আরও বলা হয়, 'যদি নির্ধারিত ১২ সপ্তাহের মধ্যে প্রতিশ্রুত দাবি বাস্তবায়ন না হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা পুনরায় কর্মবিরতির কর্মসূচি গ্রহণ করবেন।'

এর আগে, দ্রুত সময়ের মধ্যে আটকে থাকা পদোন্নতিসহ দুই দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছিল বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। নতুবা আগামী ৮ মার্চ থেকে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা।

বাংলাদেশের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস/বিডিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখা এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
 
Related Topics

টপ নিউজ

বিশেষজ্ঞ চিকিৎসক / কর্মবিরতি প্রত্যাহার / স্বাস্থ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত
  • আগামী অর্থবছর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় শতভাগ দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ওষুধের কাঁচামাল আমদানিতে বিকল্প উৎস খোঁজার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের
  • মাইলস্টোনের আহতদের চিকিৎসা দিতে ঢাকায় যুক্তরাজ্যের বিশেষায়িত মেডিকেল টিম

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]