Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
13 May, 2026, 09:10 pm
Last modified: 13 May, 2026, 09:14 pm

Related News

  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • চলতি অর্থবছরে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা হার অপরিবর্তিত রাখল সরকার

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

খন থেকে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হলে ০.৫ শতাংশ দন্ড সুদ নিতে পারবে ব্যাংক, আগে যা ছিল ১.৫০ শতাংশ।
টিবিএস রিপোর্ট
13 May, 2026, 09:10 pm
Last modified: 13 May, 2026, 09:14 pm
ফাইল ছবি

এখন থেকে নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ না করলে— ব্যাংকগুলো অতিরিক্ত সুদ বা দণ্ড সুদ আগের চেয়ে কম হারে আরোপ করতে পারবে। তাতে এখন থেকে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হলে ০.৫ শতাংশ দন্ড সুদ নিতে পারবে ব্যাংক, আগে যা ছিল ১.৫০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক আজ বুধবার (১৩ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি সব ব্যাংকে পাঠিয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক ২০২৪ সালের মে মাসে সার্কুলার জারি করে দন্ড সুদের হার ১.৫০ শতাংশ করার নির্দেশ দিয়েছিল।

তবে নতুন সার্কুলারে বলা হয়েছে, কোনো ঋণ বা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ হিসেবে চিহ্নিত হলে—যে সময়ের জন্য মেয়াদোত্তীর্ণ হবে, ওই সময়ে চলমান ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ স্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর সর্বোচ্চ ০.৫ শতাংশ হারে দণ্ড সুদ আরোপ করা যাবে।

ব্যাংকাররা বলছেন, মূলত দন্ড সুদ বেশি রাখা হয় যেন গ্রাহকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে সময়মতো কিস্তি পরিশোধ করে। কারণ দন্ড সুদ বেশি থাকলে, গ্রাহকদের সময়মতো অর্থ পরিশোধ করার এক রকম চাপ থাকে। তাই ঋণ মেয়াদোত্তীর্ণ হলে দন্ড সুদ বেশি রাখা হয়। তবে দন্ড সুদ পুরো ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে আনাটা আসলে ব্যাংকগুলোর জন্য চাপ তৈরি করতে পারে। কারণ জরিমানা কম ধরলে বিলম্ব করার সুযোগ তৈরি হয়, যা ব্যাংক কখনো চায় না।

@সমালোচনা করছেন ব্যাংকাররা

এ ধরণের সুবিধা ব্যাংকিংখাতে খেলাপি ঋণ আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা করছেন ব্যাংকাররা। তারা বলছেন, বর্তমানে ব্যাংকখাতে খেলাপি ঋণের পরিমাণ এমনিতেই বেশি। তার মধ্যে এত সুবিধা দিলে তা আরো বেড়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বেসরকারি একটি ব্যাংকের একজন ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক টিবিএসকে বলেন, "বর্তমানে সুদের হার সাড়ে ১৪ শতাংশ রয়েছে, দন্ড সুদ কমিয়ে দেওয়ার কারণে অনেক ব্যাংক এটা সাড়ে ১৫ শতাংশ করতে পারে। ফলে এর প্রভাব পড়বে ঋণ গ্রহীতার ওপরই।"

আরেকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "এ ধরণের নীতি ব্যাংকের মুনাফার ওপর চাপ বাড়াবে। যেসব ব্যবসায়ীরা ঠিক মতো টাকা দেয় না, তারাও উৎসাহিত হবেন।" 

অন্য একটি বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, "ঋণ মেয়াদোত্তীর্ণ হলে ব্যাংকের জন্য ঝামেলা তৈরি হয়। যারা ঋণ মেয়াদোত্তীর্ণ করেই, এই সিদ্ধান্তে তাদের খরচ আরো কমল। তাছাড়া মেয়াদোত্তীর্ণ ঋণের সময়সীমা ২০২৪ সাল থেকে তিন মাস দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জ্যপূর্ণ। তবে ব্যবসায়ীরা আবার দাবি করছেন সেটা ছয় মাস করার জন্য, যা একদম ঠিক নয়। এতে খেলাপি ঋণ আরো বাড়তে পারে।"

তিনি আরো বলেন, সামনে আইএফআরএস-৯  অনুসরণ করতে হবে, তখন আর লাভ হবে না। যারা আসলে ভালো ব্যবসায়ী, তারা এই ধরণের সুযোগ চান না। ভালো ব্যবসায়ীরা সময়মতোই ব্যাংকের অর্থ পরিশোধ করছেন।"

আইএফআরএস-৯ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড (আইএএসবি) জারিকৃত একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান। এটি আর্থিক সম্পদ ও দায়ের শ্রেণিবিন্যাস, পরিমাপ এবং লোকসানের হিসাব পদ্ধতি নির্ধারণ করে। এটি মূলধনী লোকসান আগেই অনুমান করে হিসাবভুক্ত করার বাধ্যবাধকতা তৈরি করে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / দণ্ড সুদ / মেয়াদোত্তীর্ণ ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • চলতি অর্থবছরে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা হার অপরিবর্তিত রাখল সরকার

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]