Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 May, 2026, 04:30 pm
Last modified: 12 May, 2026, 04:39 pm

Related News

  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

তবে বিএসআইসি’র এক কর্মকর্তা জানিয়েছেন, ৪ মাসের মধ্যে তিনটি নয়, বরং এর চেয়েও বেশি কোম্পানিতে অর্থ বিতরণ করা হতে পারে।
টিবিএস রিপোর্ট
12 May, 2026, 04:30 pm
Last modified: 12 May, 2026, 04:39 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) তাদের ৩৫ মিলিয়ন ডলারের 'ফান্ড-১' থেকে আগামী ৪ মাসের মধ্যে অন্তত তিনটি কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা করছে। তবে বিএসআইসি'র এক কর্মকর্তা জানিয়েছেন, ৪ মাসের মধ্যে তিনটি নয়, বরং এর চেয়েও বেশি কোম্পানিতে অর্থ বিতরণ করা হতে পারে।

রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএসআইসি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে। দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক যৌথভাবে দেশের প্রথম প্রাতিষ্ঠানিক গভর্ন্যান্সভিত্তিক এই 'ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম' চালু করেছে। এই অংশীদার ব্যাংকগুলো তাদের বার্ষিক নিট মুনাফার ১ শতাংশ এই ফান্ডে জমা দেবে। এটি কোনো এককালীন বরাদ্দ নয়, বরং একটি ধারাবাহিক মূলধনভিত্তিক কাঠামো হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি, বিএসআইসি দেশীয় স্টার্টআপগুলোর জন্য তহবিলের সুযোগ শক্তিশালী করতে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণেও কাজ করছে।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকজন আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিনিধিদলের জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে রয়েছে ভেঞ্চারসৌক, ওয়েভমেকার পার্টনারস, ৫০০ গ্লোবাল, প্লাগ অ্যান্ড প্লে, এডিবি ভেঞ্চারস, জিএফআর ফান্ড, স্টারজন ক্যাপিটাল, কনজাংশন ক্যাপিটাল এবং অরবিট স্টার্টআপস। এছাড়া আঞ্চলিক প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম টেক ইন এশিয়া ও এফডব্লিউডিস্টার্ট-এর প্রতিনিধিরাও এতে অংশ নেন।

বিএসআইসি'র কর্মকর্তারা জানান, নিজস্ব বিনিয়োগের পাশাপাশি অতিরিক্ত মূলধন সংগ্রহের লক্ষ্যে তারা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করছেন। উচ্চ সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে সহযোগিতা প্রদান এবং দেশের উদ্ভাবন-চালিত ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই উদ্যোগের লক্ষ্য। যদিও অর্থ বিতরণের সুনির্দিষ্ট নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি, তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন যে এটি 'ইক্যুইটি' হিসেবে বিনিয়োগ করা হবে।

বিএসআইসি'র এই ফান্ড পাওয়ার ক্ষেত্রে কৃষি ও প্রযুক্তিভিত্তিক কোম্পানিগুলো বিশেষ অগ্রাধিকার পাবে। তবে একদম প্রাথমিক পর্যায়ে থাকা কোনো স্টার্টআপকে অর্থায়ন করবে না প্রতিষ্ঠানটি। এর পরিবর্তে কোনো উদ্যোগ তার কার্যক্রম শুরু করার পর প্রবৃদ্ধির সম্ভাবনা দেখাতে পারলে তবেই তাতে বিনিয়োগ করা হবে। পরবর্তীতে ব্যবসা আরও বড় করতে পর্যায়ক্রমে মূলধন সরবরাহ করবে বিএসআইসি।

Related Topics

টপ নিউজ

বিএসআইসি / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]