Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 May, 2026, 07:40 pm
Last modified: 11 May, 2026, 07:51 pm

Related News

  • অর্থনৈতিক অঞ্চলের ডিপিএ প্রতিষ্ঠানের বিদেশে রেমিট্যান্স পাঠানোর নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
  • রাষ্ট্রীয় ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৯ লাখ কোটি টাকা, আদায়ে কঠোর সংস্কারের ঘোষণা
  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক থেকে ৫,০০০ কোটি টাকা ঋণ নিচ্ছে পিকেএসএফ
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রাহক নির্বাচন থেকে শুরু করে ঋণ বিতরণ এবং আদায় সব প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে শেষ করতে হবে।
টিবিএস রিপোর্ট
11 May, 2026, 07:40 pm
Last modified: 11 May, 2026, 07:51 pm
ছবি: সংগৃহীত

আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও 'ক্যাশলেস সোসাইটি' বা নগদবিহীন সমাজ বিনির্মাণে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য 'ই-লোন' বা ডিজিটাল ঋণ চালু করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে গ্রাহকেরা ব্যাংকে না গিয়েই ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ বা ই-ওয়ালেটের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। আর এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

ব্যাংকগুলো এই ঋণের ক্ষেত্রে বাজারভিত্তিক সুদের হার নির্ধারণ করতে পারবে। তবে যদি কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পূর্ণ অর্থায়ন সুবিধার আওতায় এই ঋণ দেয়, তবে সুদের হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রাহক নির্বাচন থেকে শুরু করে ঋণ বিতরণ এবং আদায় সব প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে শেষ করতে হবে। ঋণ আবেদনের ক্ষেত্রে গ্রাহকের সশরীরে উপস্থিত থেকে সই করার প্রয়োজন হবে না; বরং বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে।

সার্কুলারে বলা হয়, গ্রাহকের ডেটা বা তথ্য সুরক্ষায় ওটিপি, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া গ্রাহকের ব্যক্তিগত ও ঋণ সংক্রান্ত সব তথ্য বাংলাদেশের অভ্যন্তরে থাকা ডেটা ওয়্যারহাউজে সংরক্ষণ করতে হবে।

বাণিজ্যিকভাবে এই ঋণ চালুর আগে ব্যাংকগুলোকে অন্তত ৬ মাস পরীক্ষামূলক বা 'পাইলটিং' কার্যক্রম চালাতে হবে এবং এর সফলতার মূল্যায়ন রিপোর্ট কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।

আরও বলা হয়েছে, আপাতত রিয়েল-টাইম সিআইবি (গ্রাহকের ঋণ তথ্য ব্যুরো) সুবিধা না থাকা পর্যন্ত ঋণ অনুমোদনের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকবে। তবে ঋণ বিতরণের পর অবশ্যই সিআইবি রিপোর্ট সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। সিআইবি রিপোর্টের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।

কোনো অবস্থাতেই খেলাপি ঋণগ্রহীতাদের এই ঋণ সুবিধা দেওয়া যাবে না। যদি কোনো গ্রাহক তথ্য গোপন করে ঋণ নেন এবং পরবর্তীতে সিআইবি রিপোর্টে তা ধরা পড়ে, তবে ব্যাংককে তাৎক্ষণিকভাবে সেই ঋণ সমন্বয় করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে গ্রাহকদের মধ্যে এ ধরনের ঋণের চাহিদা বাড়ছে, যা প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল সেবার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংকগুলোকে প্রতি প্রান্তিকে এবং মাসিক ভিত্তিতে এই ঋণের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে রিপোর্ট করতে হবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / ক্যাশলেস সোসাইটি / ঋণ / গ্রাহক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • অর্থনৈতিক অঞ্চলের ডিপিএ প্রতিষ্ঠানের বিদেশে রেমিট্যান্স পাঠানোর নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
  • রাষ্ট্রীয় ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৯ লাখ কোটি টাকা, আদায়ে কঠোর সংস্কারের ঘোষণা
  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক থেকে ৫,০০০ কোটি টাকা ঋণ নিচ্ছে পিকেএসএফ
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]