Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 April, 2026, 01:35 pm
Last modified: 19 April, 2026, 01:35 pm

Related News

  • অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী
  • ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • ১০০ বছর বয়সে মারা গেলেন আধুনিক মার্কিন অর্থনীতির স্থপতি অ্যালান গ্রিনস্প্যান
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বাজেট বাস্তবায়ন সক্ষমতা, অর্থপাচার ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন বিরোধী এমপিদের

সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য

টিবিএস রিপোর্ট
19 April, 2026, 01:35 pm
Last modified: 19 April, 2026, 01:35 pm
ছবি: টিবিএস

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংস্কার পরিকল্পনা প্রণয়ন নয়, বরং সেগুলোর কার্যকর বাস্তবায়ন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দুর্বল রাজনৈতিক অঙ্গীকার, দুর্বল সমন্বয়, গোষ্ঠী স্বার্থ ও জবাবদিহিতার ঘাটতির কারণে অনেক ভালো সংস্কার উদ্যোগই ব্যর্থ হয়ে যায়।

রোববার ঢাকায় সানেম-এর ৯ম বার্ষিক অর্থনৈতিক সম্মেলনে 'রোমান্সিং দ্য রিফর্ম: দ্য বাংলাদেশ স্টোরি' শীর্ষক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে 'সংস্কার' শব্দটি এখন একটি ফ্যাশনে পরিণত হয়েছে, কিন্তু প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা উভয়ই।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'আমার এবং অন্যদের অভিজ্ঞতা থেকে বলছি, সংস্কারের পরিকল্পনা তৈরি করা এটি বাস্তবায়নের চেয়ে অনেক বেশি সহজ। এটি বাস্তবায়ন করাই হলো আসল চ্যালেঞ্জ।'

সংস্কারকে 'রোমান্স'-এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে থাকে আশা, সংগ্রাম, বাধা-বিপত্তি, ধৈর্য ও ঘুরে দাঁড়ানোর গল্প।

তিনি আরও বলেন, সংস্কার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়া যা প্রেক্ষাপট, নেতৃত্ব ও জনমতের ওপর ভিত্তি করে রূপ পায়।

এই অর্থনীতিবিদ বলেন, প্রায়ই সংকট, বাহ্যিক চাপ, মূল্যস্ফীতি, দুর্বল প্রতিষ্ঠান, বৈষম্য বা দুর্নীতির ফলে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে এর সাফল্য নির্ভর করে সংস্কারের পরিধি, পর্যায়ক্রমিক বিন্যাস, গতি এবং এসব সংস্কারের ওপর সংশ্লিষ্টদের মালিকানাবোধের ওপর।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সংস্কারের দীর্ঘ ইতিহাস রয়েছে। এর মধ্যে আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠন, বেসরকারিকরণ, ভ্যাট চালু, বিনিময় হারের পরিবর্তন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, ডিজিটালাইজেশন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান।

তবে গত কয়েক বছরে সংস্কারের এই অগ্রগতি মন্থর হয়ে পড়েছে। তিনি বলেন, এর কারণ হলো 'লুণ্ঠনমূলক উত্তরাধিকার'—যার মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত দুর্নীতি, সরকারি সম্পদের অপব্যবহার, দুর্বল প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও ব্যবসায়ী অভিজাতদের যোগসাজশ।

তিনি বলেন, এই ধরনের সংস্কার-বিরোধী জোট কাঠামোগত পরিবর্তনগুলোকে বাধাগ্রস্ত করেছে এবং ক্রোনি ক্যাপিটালিজমকে প্রশ্রয় দিয়েছে।

দেবপ্রিয় আরও বলেন, অনেক সংস্কার কাজ বেশ জোরালোভাবে শুরু হলেও পরে তা গতি বা দিক হারিয়ে ফেলে।

তিনি বলেন, সরকারের মধ্যে সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব ছিল। এছাড়া সমন্বয়হীনতা, অংশীজনদের যথাযথভাবে সম্পৃক্ত না করা এবং স্বার্থান্বেষী গোষ্ঠীর বাধা অতিক্রম করতে না পারাও এর বড় কারণ।

তিনি আরও বলেন, 'বাস্তবে এমন কোনো জবাবদিহিতার ব্যবস্থা ছিল না যেখানে নাগরিকরা সরাসরি দেখতে পারতেন আসলে কী বাস্তবায়িত হচ্ছে।'

ডদেবপ্রিয় ব্যাংক রেজল্যুউশন অ্যাক্ট-এর সাম্প্রতিক সংশোধনী নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ওপর সাবেক মালিকদের পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে 'অলিগার্কিক' প্রভাবেরই প্রতিফলন ঘটেছে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট, বিশেষ করে ক্রমবর্ধমান খেলাপি ঋণ মোকাবিলায় রাজনৈতিকভাবে কঠিন কিন্তু অত্যন্ত জরুরি কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

সরকারকে সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করা, ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ কমানো, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন শক্তিশালী করা, রাজস্ব আদায় বাড়ানো, ভর্তুকি যৌক্তিক করা ও সরকারি ব্যয়ের গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানান এই অর্থনীতিবিদ।

Related Topics

টপ নিউজ

দেবপ্রিয় ভট্টাচার্য / সংস্কার / অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী
  • ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • ১০০ বছর বয়সে মারা গেলেন আধুনিক মার্কিন অর্থনীতির স্থপতি অ্যালান গ্রিনস্প্যান
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বাজেট বাস্তবায়ন সক্ষমতা, অর্থপাচার ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন বিরোধী এমপিদের

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]