Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 March, 2026, 02:55 pm
Last modified: 10 March, 2026, 03:04 pm

Related News

  • ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

আজ মঙ্গলবার শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর এলসি নিষ্পত্তি করতে ব্যাংকগুলো ডলার প্রতি ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২২ টাকা ৯০ পয়সা করে চাচ্ছে।
টিবিএস রিপোর্ট
10 March, 2026, 02:55 pm
Last modified: 10 March, 2026, 03:04 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো শীর্ষ স্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর কাছে ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে করতে গতকালের চেয়ে বেশি দাম চাইছে। 

কয়েকটি শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, গতকালের চেয়ে এলসি নিষ্পত্তি করতে ১৫ থেকে ২০ পয়সা বেশি দাম চাইছে ব্যাংকগুলো। 

আজ মঙ্গলবার শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর এলসি নিষ্পত্তি করতে ব্যাংকগুলো ডলারপ্রতি ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২২ টাকা ৯০ পয়সা করে চাচ্ছে।

একটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ সকালে ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, নিষ্পত্তিতে ১২২ টাকা ৮০ থেকে ১২২ টাকা ৯০ পয়সা লাগবে। যা গতকাল ছিল ১২২ টাকা ৫৭ থেকে ১২২ টাকা ৭২ টাকা পর্যন্ত। টপ টিয়ার ব্যাংকগুলোতেই এলসি সেটেলমেন্ট করতে গতকালের চেয়ে দাম বেশি চাচ্ছে। 

গত সপ্তাহে এলসি নিষ্পত্তির দর ছিল ১২২ টাকা ৩০ থেকে ১২২ টাকা ৩৫ পয়সা।

বেসরকারি একটি প্রতিষ্ঠান টিবিএসকে বলেন, আজ সকালে এসব ব্যাংক ডলার দর গতকালের চেয়ে বাড়িয়েছে। তাতে এক রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কারণ ডলার দাম বাড়লে অন্যান্য পণ্যের দামও বেড়ে যায়।

তিনি বলেন, এটা এমন এক মার্কেট যা অস্থিতিশীল হলে আবার সংকট তৈরি হবে।

বেসরকারি ব্যাংকের একজন ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেড় বছরের বেশি সময় ধরে ডলার মার্কেট স্থিতিশীল অবস্থায় ছিল। তাতে মার্কেটে কোন রকম আর্টিফিশিয়াল সংকট তৈরি হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের উচিত এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেন ডলার সংকট তৈরি না হয়। 

একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক বলেন শনিবার গভর্নরের সঙ্গে অর্থনীতিবিদদের একটা বৈঠক হয়, সেখানে রিজার্ভ ধরে রাখার তাগিদ দেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সামনে রিজার্ভ ধরে রাখার চেষ্টা করবে। তাতে মার্কেটের সামনে একটা ম্যাসেজ দেওয়া হয়েছে যে ডলার সংকট কিছুটা দেখা দিলেও কেন্দ্রীয় ব্যাংক মার্কেটে ডলার বিক্রি করবেনা। 

অর্থাৎ সামনে আমদানি বাড়লেও ব্যাংকগুলোকে তাদের নিজেদের আয় করা ডলার দিয়েই পেমেন্ট করতে হবে। এজন্য ব্যাংকগুলো আগের চেয়ে কিছুটা বেশি রেমিট্যান্স কিনে নিজেদের কাছে রাখছে। 

একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক এতদিন ডলার দরকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। ডলার মার্কেট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ মার্কেট ভোলাটাইল হওয়া মানে অন্যান্য খাতেও প্রভাব পড়বে। তাই ডলার বাজার যদি অস্থিতিশীল না হয় সেদিকে মনিটরিং করা উচিত।

Related Topics

টপ নিউজ

এলসি / বাণিজ্যিক ব্যাংক / ডলারের দাম / বেশি চাচ্ছে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]