Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 March, 2026, 08:55 pm
Last modified: 08 March, 2026, 08:59 pm

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
  • সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা কেন, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?
  • সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আলাদা হতে চায় এসআইবিএল, বেরিয়ে যেতে আবেদন
  • বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন উদ্দিন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

নিয়োগপ্রাপ্ত এমডি ব্যাংকের করপোরেট, এসএমই, রিটেইল, ট্রেজারি, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য ও ডিজিটাল ব্যাংকিংসহ সব কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকিং পণ্য উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং মার্জার-পরবর্তী সাংগঠনিক সমন্বয় কার্যক্রমও পরিচালনা করবেন।
টিবিএস রিপোর্ট
08 March, 2026, 08:55 pm
Last modified: 08 March, 2026, 08:59 pm
ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে নাবিল মুস্তাফিজুর রহমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব না নেওয়ায়, আবার এমডি নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ রোববার (৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য নতুন এমডি নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নাবিল মুস্তাফিজুর রহমানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগ পাওয়ার পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন বলে বাংলাদেশ ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছিল। তিনি যোগদান না করার কারণে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

অর্থ মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি বলছে, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, এবং সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে মেয়াদ নবায়নের সুযোগ থাকতে পারে।

এমডি পদে আবেদনকারীদের ব্যাংকিং খাতে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা অথবা সিইও'র ঠিক নিচের পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া ইসলামী ব্যাংকিং কার্যক্রম, শরিয়াহ গভর্ন্যান্স, ইসলামী হিসাবব্যবস্থা, মুনাফা বণ্টন পদ্ধতি এবং ইসলামী ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। ডিজিটাল ব্যাংকিং, সাংগঠনিক রূপান্তর বা ব্যাংক একীভূতকরণ (মার্জার)–সংক্রান্ত অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। আবেদনকারীদের বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ন্যূনতম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। কোনভাবেই তিনি খেলাপি হতে পারবেন না।

নিয়োগপ্রাপ্ত এমডি ব্যাংকের করপোরেট, এসএমই, রিটেইল, ট্রেজারি, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য ও ডিজিটাল ব্যাংকিংসহ সব কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকিং পণ্য উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং মার্জার-পরবর্তী সাংগঠনিক সমন্বয় কার্যক্রমও পরিচালনা করবেন।

যোগ্যতার ভিত্তিতে আবেদনপত্র প্রাথমিকভাবে যাচাই করা হবে। পরে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের আগে প্রার্থীদের বিষয়ে পটভূমি যাচাই এবং বাংলাদেশ ব্যাংকের 'ফিট অ্যান্ড প্রপার' অনুমোদন নিতে হবে।

আগ্রহী প্রার্থীদের সিভি, কভার লেটার, শিক্ষাগত ও পেশাগত সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্র সিল করা খামে পাঠাতে হবে সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর। পাশাপাশি আবেদনপত্রের একটি পিডিএফ কপি ইমেইলেও পাঠাতে হবে।

এমডি পদে আবেদনের শেষ সময় ২৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা।

উল্লেখ্য, পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে রাষ্ট্রায়ত্ত নতুন ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

সম্মিলিত ইসলামী ব্যাংক / এমডি নিয়োগ / বিজ্ঞপ্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
  • সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা কেন, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?
  • সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আলাদা হতে চায় এসআইবিএল, বেরিয়ে যেতে আবেদন
  • বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন উদ্দিন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]