Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
২৫ বছর পর্যন্ত ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খুলতে পারবেন শিক্ষার্থীরা, মিলবে ক্রেডিট কার্ড

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 February, 2026, 10:00 am
Last modified: 10 February, 2026, 07:07 pm

Related News

  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব

২৫ বছর পর্যন্ত ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খুলতে পারবেন শিক্ষার্থীরা, মিলবে ক্রেডিট কার্ড

নতুন নীতিমালা অনুযায়ী, স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টধারীরা এখন থেকে ক্রেডিট কার্ডও নিতে পারবেন। আগে শুধু ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের সুযোগ ছিল, ক্রেডিট কার্ড নেওয়ার সুযোগ ছিল না।
টিবিএস রিপোর্ট
10 February, 2026, 10:00 am
Last modified: 10 February, 2026, 07:07 pm
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

'স্টুডেন্ট ব্যাংকিং' অ্যাকাউন্ট খোলার বয়সসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। 

নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা এ ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এতদিন অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাই কেবল 'স্টুডেন্ট ব্যাংকিং' অ্যাকাউন্ট খুলতে পারতেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ–সংক্রান্ত একটি নীতিমালা জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক বরাবর পাঠিয়েছে। এ ছাড়া এতদিন 'স্কুল ব্যাংকিং' নামে প্রচলিত এ সেবাটি এখন থেকে 'স্টুডেন্ট ব্যাংকিং' নামে পরিচিত হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টধারীরা এখন থেকে ক্রেডিট কার্ডও নিতে পারবেন। আগে শুধু ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের সুযোগ ছিল, ক্রেডিট কার্ড নেওয়ার সুযোগ ছিল না।

বর্তমানে এটিএম বুথ থেকে মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা উত্তোলন করা যাবে। তবে অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সীমা বাড়িয়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা করা যাবে। আগের নীতিমালায় মাসে সর্বোচ্চ ৫ হাজার টাকা উত্তোলনের সুযোগ ছিল।

নতুন নীতিমালা অনুযায়ী, মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জমা রাখা যাবে এবং অ্যাকাউন্টে সর্বোচ্চ স্থিতি হবে ৩ লাখ টাকা।

বিদেশে পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে আলাদা স্টুডেন্ট ফাইল বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। এই অ্যাকাউন্টই সেক্ষেত্রে ব্যবহার করা যাবে।

কোনো শিক্ষার্থী বৈধ পথে রেমিট্যান্স পেলে এই অ্যাকাউন্টের মাধ্যমে তা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি উচ্চশিক্ষার প্রয়োজনে শিক্ষা–সংক্রান্ত উপকরণ কেনার জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ নেওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, "শিক্ষার্থীদের দেওয়া ঋণের ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ হবে।"

Related Topics

টপ নিউজ

স্টুডেন্ট অ্যাকাউন্ট / ব্যাংকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]