Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
গ্রামীণফোনের ১০৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা, ২০২৫ সালে মুনাফা কমেছে ১৯%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 10:15 pm
Last modified: 02 February, 2026, 10:20 pm

Related News

  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
  • পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • বিগত অর্থবছরে বিমানের রেকর্ড ১১,৫৫৯ কোটি টাকা আয়, নিট মুনাফা বেড়েছে ১৭৮%
  • ‘শুল্কবিরোধীরা বোকা!’: প্রত্যেক আমেরিকানকে ২,০০০ ডলার লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
  • জানুয়ারি–সেপ্টেম্বরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ২৩ শতাংশ

গ্রামীণফোনের ১০৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা, ২০২৫ সালে মুনাফা কমেছে ১৯%

তথ্য অনুযায়ী, এর আগে কোম্পানিটি ১১০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ প্রদান করেছিল। সেই হিসেবে ২০২৫ সালের জন্য গ্রামীণফোন সর্বমোট ২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল।
টিবিএস রিপোর্ট
02 February, 2026, 10:15 pm
Last modified: 02 February, 2026, 10:20 pm
ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তম মোবাইল টেলিকম অপারেটর গ্রামীণফোন ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির হিসাববছর শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। তবে একইসঙ্গে সদ্য সমাপ্ত বছরে কোম্পানিটির নিট মুনাফায় বড় পতন লক্ষ্য করা গেছে।

কোম্পানিটির ওয়েবসাইট ও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে জানা গেছে, ২০২৫ সালে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সায়। মুনাফা কমলেও শেয়ারহোল্ডারদের জন্য বড় অংকের লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

তথ্য অনুযায়ী, এর আগে কোম্পানিটি ১১০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ প্রদান করেছিল। সেই হিসেবে ২০২৫ সালের জন্য গ্রামীণফোন সর্বমোট ২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল। এই মোট লভ্যাংশ কোম্পানিটির ওই বছরের অর্জিত মোট নিট মুনাফার ৯৮ দশমিক ১৬ শতাংশ।

ঘোষিত এই লভ্যাংশ ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী ২০ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত এই বহুজাতিক কোম্পানিটি প্রতিবছরই নিয়মিত লভ্যাংশ প্রদান করে আসছে। তবে ২০২৫ সালে ব্যবসায়িক মুনাফা ১৯ শতাংশ হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

গ্রামীণফোন / নগদ লভ্যাংশ / নিট মুনাফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
  • পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • বিগত অর্থবছরে বিমানের রেকর্ড ১১,৫৫৯ কোটি টাকা আয়, নিট মুনাফা বেড়েছে ১৭৮%
  • ‘শুল্কবিরোধীরা বোকা!’: প্রত্যেক আমেরিকানকে ২,০০০ ডলার লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
  • জানুয়ারি–সেপ্টেম্বরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ২৩ শতাংশ

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]