Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়নে দুই ধাপ এগোল বাংলাদেশ, ‘সি+’ গ্রেড পেলেন গভর্নর মনসুর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 11:50 am
Last modified: 12 November, 2025, 12:06 pm

Related News

  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • আহসান এইচ মনসুরকে অপমানজনকভাবে অপসারণ করা হয়েছে: জামায়াত

গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়নে দুই ধাপ এগোল বাংলাদেশ, ‘সি+’ গ্রেড পেলেন গভর্নর মনসুর

শ্রীলঙ্কাকে দেউলিয়া অবস্থা ও অতিমুদ্রাস্ফীতি থেকে উত্তরণে নেতৃত্ব দেওয়া গভর্নর নন্দলাল উইরাসিংহে পেয়েছেন ‘এ-’, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ রেটিং।
টিবিএস রিপোর্ট
12 November, 2025, 11:50 am
Last modified: 12 November, 2025, 12:06 pm
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

বিশ্ববিখ্যাত অর্থনৈতিক সাময়িকী গ্লোবাল ফাইন্যান্স–এর ২০২৫ সালের কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের মূল্যায়নে দুই ধাপ এগিয়ে 'সি+' গ্রেড পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর। এর আগে ২০২৩ সালে তার পূর্বসূরি আবদুর রউফ তালুকদার পেয়েছিলেন 'ডি' গ্রেড। 

এই তালিকায় ডেনমার্ক, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংক প্রধানরা পেয়েছেন সর্বোচ্চ 'এ+' গ্রেড। শ্রীলঙ্কাকে দেউলিয়া অবস্থা ও অতিমুদ্রাস্ফীতি থেকে উত্তরণে নেতৃত্ব দেওয়া গভর্নর নন্দলাল উইরাসিংহে পেয়েছেন 'এ-', যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ রেটিং।

অন্যদিকে পাকিস্তানের জামিল আহমদ পেয়েছেন 'বি-', আর ভারতের সঞ্জয় মালহোত্রা ও নেপালের বিশ্বনাথ পাওডেলকে সাময়িকভাবে চিহ্নিত করা হয়েছে 'টিইটিএস' (টু আরলি টু সে) হিসেবে—অর্থাৎ তাদের পারফরম্যান্স মূল্যায়নের জন্য এখনো সময় প্রয়োজন।

গ্লোবাল ফাইন্যান্স জানায়, জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের 'এ+' থেকে 'এফ' স্কেলে মূল্যায়ন করা হয়েছে। এতে মূল্যায়নের মানদণ্ড হিসেবে ধরা হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি অর্জন, মুদ্রার স্থিতিশীলতা, সুদহার ব্যবস্থাপনা ও রাজনৈতিক স্বাধীনতা।

সাময়িকীটি বলেছে, আহসান এইচ. মনসুর ২০২৪ সালের আগস্টে গভর্নর পদে দায়িত্ব নেন এমন এক সময়, যখন দেশ রাজনৈতিক অস্থিরতা ও সংকটপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখে তখন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

গ্লোবাল ফাইন্যান্স মন্তব্য করেছে, 'দায়িত্ব নেওয়ার পর মনসুর স্পষ্টভাবে উপলব্ধি করেন যে ব্যাংকিং খাতে ভারসাম্য ফিরিয়ে আনা, প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং নিয়ন্ত্রণহীন মুদ্রাস্ফীতির লাগাম টানা জরুরি। টাকাকে স্থিতিশীল করা ছিল তার অন্যতম লক্ষ্য—যা চলতি বছরে ডলারের বিপরীতে প্রায় ৪% অবমূল্যায়িত হয়েছে।'

প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পরপরই তিনি রাতারাতি রিপো নীতি সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করেন। পরবর্তী দুই দফায় বাড়িয়ে অক্টোবর নাগাদ হার দাঁড়ায় ১০ শতাংশে। 

প্রথম দফায় নীতি কঠোর করার সময় মুদ্রাস্ফীতি ছিল ১০ দশমিক ৫ শতাংশ, যা জুলাইয়ে নেমে আসে ৮ দশমিক ৫৫ শতাংশে। গভর্নরের আশা, বছর শেষে তা ৫ শতাংশে নেমে আসবে।

যদিও প্রবৃদ্ধি ধীর—এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৯ শতাংশে সীমিত থাকবে বলে অনুমান করেছে। এটি ২০১০-২০২০ সময়কালের গড় ৬.৪ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেক কম।

এদিকে আর্থিক খাতের গভীর সংকট মোকাবিলায় গভর্নর তিন বছরের সংস্কার রোডম্যাপ ঘোষণা করেছেন, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তায় প্রণীত। এতে ব্যাংক একীভূতকরণ, খেলাপি ঋণ সমাধান এবং দেউলিয়া ও পুনর্গঠন আইন সংস্কারের পরিকল্পনা রয়েছে।

গ্লোবাল ফাইন্যান্স মন্তব্য করেছে, এই সংস্কারগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলে হয়তো আবারও বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির সেই ধারাবাহিক দিনগুলো ফিরে আসবে।
 
Related Topics

টপ নিউজ

গ্লোবাল ফাইন্যান্স / বাংলাদেশ ব্যাংকের গভর্নর / আহসান এইচ মনসুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • আহসান এইচ মনসুরকে অপমানজনকভাবে অপসারণ করা হয়েছে: জামায়াত

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]