Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
জানুয়ারিতে পলিসি রেট কমানো সম্ভব হতে পারে: আইএমএফকে জানাল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
31 October, 2025, 10:35 am
Last modified: 31 October, 2025, 10:38 am

Related News

  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ফের বাংলাদেশ ব্যাংকের কাছে ড. আতিউর রহমানসহ সাবেক ৩ গভর্নরের তথ্য চেয়েছে দুদক

জানুয়ারিতে পলিসি রেট কমানো সম্ভব হতে পারে: আইএমএফকে জানাল বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠকে আইএমএফ জানতে চায়, ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদে ঋণ দিতে ব্যবহৃত পলিসি রেট কখন কমাবে বাংলাদেশ ব্যাংক। এর জবাবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলেই পলিসি রেট কমানোর বিষয়টি বিবেচনা করা হবে।
টিবিএস রিপোর্ট
31 October, 2025, 10:35 am
Last modified: 31 October, 2025, 10:38 am
ছবি: সংগৃহীত

আগামী বছরের জানুয়ারিতে ঘোষিত নতুন মুদ্রানীতিতে পলিসি রেটে কিছুটা পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কারণ ওই সময়ের মধ্যে মূল্যস্ফীতি আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পঞ্চম রিভিউ মিশনের সঙ্গে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বৈঠকে এই তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা টিবিএসকে বলেন, "আমরা আইএমএফকে জানিয়েছি, আগামী জানুয়ারিতে নতুন মুদ্রানীতি ঘোষণার সময় পলিসি রেটে কিছুটা পরিবর্তন আনা হতে পারে।"

ডেপুটি গভর্নর হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও দুইজন ডেপুটি গভর্নর ও বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএমএফ দলের নেতৃত্ব দেন ক্রিস পাপাজর্জিউ।

বৈঠকে আইএমএফ জানতে চায়, ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদে ঋণ দিতে ব্যবহৃত পলিসি রেট কখন কমাবে বাংলাদেশ ব্যাংক। এর জবাবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলেই পলিসি রেট কমানোর বিষয়টি বিবেচনা করা হবে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট ১০ শতাংশ। ব্যাংকগুলোর গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার ১৩ থেকে ১৪ শতাংশের মধ্যে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা বলেন, "আইএমএফ জানতে চেয়েছিল আমরা কবে পলিসি রেট কমানোর পরিকল্পনা করছি। আমরা জানিয়েছি, মূল্যস্ফীতি ইতোমধ্যেই কিছুটা কমেছে এবং জানুয়ারির বোরো মৌসুমে ধান উঠলে তা আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে।"

ডলার ক্রয় নিয়ে উদ্বেগ

গত কয়েক মাসে কেন্দ্রীয় ব্যাংক নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ২ বিলিয়ন ডলারের বেশি ক্রয় করেছে, যা নিয়ে আইএমএফ প্রশ্ন তুলেছে।

বাংলাদেশ ব্যাংকের এক পরিচালক টিবিএসকে বলেন, "আইএমএফ বলেছে, একদিকে কেন্দ্রীয় ব্যাংক উচ্চ পলিসি রেট ধরে রাখছে, অন্যদিকে ডলার কিনে বাজারে তারল্য ছাড়ছে।"

তিনি আরও বলেন, "আমরা জানিয়েছি, ব্যাংকগুলোতে অতিরিক্ত ডলার জমা হচ্ছিল, ফলে রেট পড়ে যাওয়ার ঝুঁকি ছিল। এ কারণেই হস্তক্ষেপ করে ডলার কেনা হয়। তবে এখন আর কেনা হচ্ছে না।"

ব্যাংকিং খাতের পরিস্থিতি

দেশে খেলাপি ঋণ (এনপিএল) বেড়ে যাওয়ার কারণও জানতে চেয়েছে আইএমএফ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ঋণের গুণগত মান না কমে বরং আগের চেয়ে স্বচ্ছতা বাড়ার কারণেই খেলাপি ঋণের পরিমাণ বেশি দেখা যাচ্ছে।

একজন কর্মকর্তা বলেন, "আগে অনেক মন্দ ঋণ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হতো না। এখন সেগুলোও প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।"

গোপন থাকা খেলাপি ঋণের তথ্য প্রকাশের বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপের প্রশংসা করেছে আইএমএফ।

বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক অবস্থা, ব্যাংক খাতের তারল্য পরিস্থিতি, পুনর্মূলধন উদ্যোগ, বৈদেশিক মুদ্রার ঘাটতি ও প্রভিশন ঘাটতি কমানোর পদক্ষেপ পর্যালোচনা করে। পাশাপাশি জলবায়ু অর্থায়ন, টেকসই বিনিয়োগ এবং সবুজ অর্থনীতি নিয়ে বাংলাদেশ সরকারের নীতিমালা সম্পর্কেও জানতে চায় তারা।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, "আইএমএফের পঞ্চম রিভিউ মিশন একটি নিয়মিত সফর। তারা ঋণের শর্ত বাস্তবায়নে অগ্রগতি যাচাই করছে। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার, তারল্য সহায়তা, রিজার্ভের ব্যবহার এবং খেলাপি ঋণ কমানোর উদ্যোগগুলো পর্যবেক্ষণ করছে।"

এর আগে বুধবার আইএমএফ দল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে। তবে রাজস্ব আহরণের ঘাটতির কারণে দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত নিয়ে তারা অসন্তুষ্টি জানায়।

Related Topics

টপ নিউজ

আইএমএফ / বাংলাদেশ ব্যাংক / কেন্দ্রীয় ব্যাংক / পলিসি রেট / মুদ্রানীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ফের বাংলাদেশ ব্যাংকের কাছে ড. আতিউর রহমানসহ সাবেক ৩ গভর্নরের তথ্য চেয়েছে দুদক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]