Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ব্যবসায়ীদের দাবির মুখে পিছু হটল কাস্টম কর্তৃপক্ষ, বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি স্বাভাবিক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 October, 2025, 08:05 pm
Last modified: 26 October, 2025, 08:18 pm

Related News

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

ব্যবসায়ীদের দাবির মুখে পিছু হটল কাস্টম কর্তৃপক্ষ, বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি স্বাভাবিক

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত কাঁচামাল ছাড়া সব ধরনের পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে পারবে। আর কাঁচামালবাহী ট্রাক সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রবেশ করবে।
টিবিএস রিপোর্ট
26 October, 2025, 08:05 pm
Last modified: 26 October, 2025, 08:18 pm
বেনাপোল স্থল বন্দর। ছবি: টিবিএস

ব্যবসায়ীদের দাবির মুখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ। আজ থেকে স্বাভাবিক হয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত কাঁচামাল ছাড়া সব ধরনের পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে পারবে। আর কাঁচামালবাহী ট্রাক সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রবেশ করবে।

রোববার (২৬ অক্টোবর) সকালে বেনাপোল কাস্টমস কমিশনারের সঙ্গে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল বলেন, 'কাস্টমস কমিশনারের সঙ্গে মতবিনিময় সভার পরই এ সিদ্ধান্ত গৃহীত হয়।'

এর আগে, কাগজপত্রবিহীন ও চোরাই পণ্য অনুপ্রবেশ ঠেকাতে কোনো পূর্ব ঘোষণা বা প্রস্তুতি ছাড়াই গত বৃহস্পতিবার থেকে সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। তাদের এমন সিদ্ধান্তে দুই দেশের সর্ববৃহৎ স্থলবন্দরে অচলাবস্থা দেখা দেয়। সীমান্তজুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি গড়ে ওঠে, বিপাকে পড়েন ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকরা।

বেনাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ: কাস্টমসের একতরফা সিদ্ধান্তে বিপাকে ব্যবসায়ীরা

বন্দর সূত্র জানায়, বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্তে প্রতিদিন দেড় হাজারেরও বেশি পণ্যবাহী ট্রাক আটকে ছিল। এসব ট্রাকে ফল, সবজি, মাছ, কসমেটিকস, রাসায়নিক কাঁচামালসহ দ্রুত পচনশীল পণ্য ছিল, যেগুলোর অনেক কিছুই নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ে। আগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০ ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করলেও ওই সিদ্ধান্তের পর তা কমে ১৮০-২০০টিতে নেমে আসে।

কাস্টমসের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় ব্যবসায়ীরা। যশোর চেম্বার অব কমার্স এবং ঢাকা চেম্বার অব কমার্স উভয় প্রতিষ্ঠানই বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের বিরোধিতা করে। তারা বলেন, কাস্টমসের এমন সিদ্ধান্ত ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে এবং এর প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়বে।

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেন, 'বেনাপোল বন্দর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর। এখান দিয়ে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি পণ্য আমদানি-রপ্তানি করে থাকেন। আগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০ ট্রাক প্রবেশ করলেও কাস্টমসের ভুল সিদ্ধান্তে তা কমে ১৮০-২০০টিতে নেমে আসে। ভবিষ্যতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করা উচিত।'

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, 'কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা শেষে বিষয়টি সমাধান হওয়ায় আমরাও খুশি। আমরা বন্দর পরিচালনা করি, তবে কাস্টমসের অনুমোদন ছাড়া কোনো পণ্য ক্লিয়ার করা সম্ভব নয়। ব্যবসায়ী ও কাস্টমস কর্তৃপক্ষকে আমরা সব ধরনের সহযোগিতা করব।'

Related Topics

টপ নিউজ

বেনাপোল / বেনাপোল-পেট্রাপোল / আমদানি / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]