Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
ছেলেকে শাহজালাল ইসলামী ব্যাংকের ৪৯ কোটি টাকার শেয়ার উপহার দেবেন বাবা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 October, 2025, 10:00 am
Last modified: 07 October, 2025, 10:00 am

Related News

  • যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী
  • ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

ছেলেকে শাহজালাল ইসলামী ব্যাংকের ৪৯ কোটি টাকার শেয়ার উপহার দেবেন বাবা

টিবিএস রিপোর্ট
07 October, 2025, 10:00 am
Last modified: 07 October, 2025, 10:00 am

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের প্রায় ৪৯ কোটি টাকার শেয়ার ছেলেকে উপহার দিচ্ছেন বাবা। সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক বিবৃতিতে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার আব্দুল হালিম জানিয়েছেন, তিনি তার ছেলে আব্দুল হাকিমকে ব্যাংকটির প্রায় ২.৬৩ কোটি শেয়ার উপহার দেবেন।

সোমবারের বাজারদর অনুযায়ী, প্রতি শেয়ারের দাম ১৮.৫০ টাকা হিসাবে উপহার দেওয়া এই শেয়ারগুলোর মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪৯ কোটি টাকা।

ব্যাংকটির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই শেয়ার হস্তান্তরের মূল উদ্দেশ্য আব্দুল হাকিমকে পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে তার বাবার উত্তরাধিকারকে এগিয়ে নেওয়া। চলতি মাসের মধ্যেই এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ঘোষণা অনুযায়ী, আব্দুল হালিম শাহজালাল ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা হলেও বর্তমানে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কোনো পদে নেই। তার ছেলে আব্দুল হাকিমও ব্যাংকের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত নন; তিনি একজন সাধারণ শেয়ারহোল্ডার।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মানুসারে, কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হতে গেলে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হয়। উপহার হিসেবে দেওয়া ২.৬৩ কোটি শেয়ার ব্যাংকটির মোট শেয়ারের ২.৩ শতাংশের বেশি। অর্থাৎ এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলেই আব্দুল হাকিম পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করবেন।

২০০৭ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক দেশের অন্যতম প্রধান ইসলামি ধারার বাণিজ্যিক ব্যাংক। ডিএসইর তথ্যমতে, চলতি বছরের আগস্ট পর্যন্ত ব্যাংকটির ৪১.৩৬ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের হাতে ছিল।

শক্তিশালী আর্থিক ভিত্তি ও নিয়মিত লভ্যাংশ দেওয়ার রেকর্ডের কারণে ব্যাংকটি 'এ' ক্যাটাগরির কোম্পানি হিসেবে পরিচিত। ২০২৪ সালের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

২০২৫ সালের জুন পর্যন্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি প্রায় ২৭৫ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ২৮৮ কোটি টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠাতা গোষ্ঠীর পরিবারের সদস্যদের মধ্যে এত বিপুল পরিমাণ শেয়ার হস্তান্তর এটাই প্রমাণ করে যে তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রশাসনে উদ্যোক্তা পরিবারগুলোর প্রভাব এখনও অটুট রয়েছে।

তারা আরও বলেন, এই পদক্ষেপ ব্যাংকটির ভবিষ্যৎ নেতৃত্বে আব্দুল হাকিমের অবস্থানকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে পরিচালক পদের জন্য নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণেও সহায়ক হবে।

Related Topics

টপ নিউজ

শেয়ার / শেয়ার হস্তান্তর / শাহজালাল ইসলামী ব্যাংক / ব্যাংকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী
  • ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]