Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
অর্থপাচার রোধে অগ্রগতি হলেও ঝুঁকি রয়ে গেছে: টিআইবি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 September, 2025, 03:35 pm
Last modified: 04 September, 2025, 03:42 pm

Related News

  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • সরকারের নীতি ও শাসনব্যবস্থায় গণমাধ্যমের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে: ইফতেখারুজ্জামান

অর্থপাচার রোধে অগ্রগতি হলেও ঝুঁকি রয়ে গেছে: টিআইবি

তিনি আরও বলেন, ‘প্রবাসীদের আয় ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে পাচারের প্রবণতাও এখন অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্যের চালান জালিয়াতি বা মিস-ইনভয়সিং এর ক্ষেত্রে কাঙ্ক্ষিত সংস্কার এখনও বাস্তবায়িত হয়নি।’ 
টিবিএস রিপোর্ট
04 September, 2025, 03:35 pm
Last modified: 04 September, 2025, 03:42 pm
বক্তব্য রাখছেন ড. ইফতেখারুজ্জামান। ছবি: টিবিএস

অর্থপাচারের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত ব্যাংকিং খাতে বেশ কিছু সংস্কার হওয়ায় আগের মতো বড় আকারে জালিয়াতি ও পাচার এখন আর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

তবে তিনি সতর্ক করে বলেন, 'বাস্তবসম্মত সংস্কার এখনো না হওয়ায় আমদানি-রপ্তানি বাণিজ্যের মাধ্যমে মিস-ইনভয়েসিং বা চালান জালিয়াতির কারণে এখনও অর্থপাচারের বড় ঝুঁকি বিদ্যমান।'

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, 'ব্যাংকিং সেক্টরে যেসব সংস্কার হয়েছে, তার ফলে জালিয়াতির সুযোগ অনেকটাই কমেছে। আগে যারা সরাসরি এসব কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের অনেকে এখন আইনের মুখোমুখি হয়েছেন অথবা দেশ ছেড়েছেন। তবে আরও গভীর সংস্কার হওয়া প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'প্রবাসীদের আয় ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে পাচারের প্রবণতাও এখন অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্যের চালান জালিয়াতি বা মিস-ইনভয়সিং এর ক্ষেত্রে কাঙ্ক্ষিত সংস্কার এখনও বাস্তবায়িত হয়নি।' 

এখানেই অর্থপাচারের সবচেয়ে বড় অংশ ঘটে বলে উল্লেখ করেন তিনি।

অর্থপাচার প্রতিরোধকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে টিআইবি'র নির্বাহী পরিচালক বলেন, 'একবার পাচার হয়ে গেলে সেই টাকা ফেরত আনা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভবের মতো। তাই ফেরত আনার চেয়ে পাচার প্রতিরোধে বেশি সম্পদ ও প্রচেষ্টা বিনিয়োগ করাই হবে সঠিক কৌশল।'
 
Related Topics

টপ নিউজ

টিআইবি / ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) / ড. ইফতেখারুজ্জামান / হুন্ডি / অর্থ পাচার / ব্যাংক খাত সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • সরকারের নীতি ও শাসনব্যবস্থায় গণমাধ্যমের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে: ইফতেখারুজ্জামান

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]