Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চট্টগ্রাম বন্দর থেকে একইদিনে আইসিডিগামী কনটেইনার সরাতে এনবিআরের নির্দেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 August, 2025, 06:00 pm
Last modified: 17 August, 2025, 07:24 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  

চট্টগ্রাম বন্দর থেকে একইদিনে আইসিডিগামী কনটেইনার সরাতে এনবিআরের নির্দেশ

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, কোনো চালানের সব কনটেইনার অফডকে স্থানান্তরিত হওয়ার পরই চার্জ প্রযোজ্য হবে। তবে বিশেষ পরিস্থিতি বা ধারণক্ষমতার সীমাবদ্ধতা দেখা দিলে চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনারের বিবেচনায় “ডুয়াল ডেলিভারি”র অনুমতি দেওয়া যেতে পারে।
টিবিএস রিপোর্ট
17 August, 2025, 06:00 pm
Last modified: 17 August, 2025, 07:24 pm
প্রতীকী ছবি: টিবিএস

চট্টগ্রাম বন্দরে খালাস হওয়ার পর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি)/অফডকগামী কনটেইনারগুলো একই দিনে নির্ধারিত ডিপোতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কোনো চালানের সব কনটেইনার প্রথমদিনেই সরানো সম্ভব না হলে—দ্বিতীয় দিনের মধ্যে অবশ্যই স্থানান্তর সম্পন্ন করতে হবে।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, কোনো চালানের সব কনটেইনার অফডকে স্থানান্তরিত হওয়ার পরই চার্জ প্রযোজ্য হবে। তবে বিশেষ পরিস্থিতি বা ধারণক্ষমতার সীমাবদ্ধতা দেখা দিলে চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনারের বিবেচনায় "ডুয়াল ডেলিভারি"র অনুমতি দেওয়া যেতে পারে।

গত ১৪ আগস্ট এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক, রপ্তানি নীতি ও বন্ড) মো. আল আমিন এ সংক্রান্ত একটি সার্কুলারে তিন দফা নির্দেশনা জারি করেন। এ নির্দেশনা আইসিডি মালিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বর্তমানে ৬৫ ধরনের আমদানি পণ্য বেসরকারি আইসিডি/অফডকে স্থানান্তর করা হয়। তবে এনবিআর লক্ষ্য করেছে, শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন ও অন্যান্য স্টেকহোল্ডাররা প্রায়ই আইসিডি কার্যক্রমে—বিলম্ব, জটিলতা ও সীমিত ধারণক্ষমতা নিয়ে অভিযোগ তুলছে। এসব সমস্যা সমাধান ও বাণিজ্য সহজীকরণের স্বার্থে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৫ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা আইসিডির ধারণক্ষমতা সংকটের বিষয়টি তুলে ধরেন। সংগঠনের সভাপতি এসএম সাইফুল আলম ও মহাসচিব শওকত আলী এনবিআরকে জানান, আইসিডিগুলো অধিক পণ্য খালাসের অনুমতি চাইলেও—প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় ডেলিভারিতে বিলম্ব হয়। তারা চট্টগ্রাম বন্দর থেকেই সরাসরি ডুয়াল ডেলিভারির অনুমোদন চান।

তখন এনবিআর চেয়ারম্যান আশ্বস্ত করেন যে, আইসিডি মালিকদের সঙ্গে আলাদা বৈঠক করে তাদের প্রকৃত ধারণক্ষমতা মূল্যায়ন করা হবে।বর্তমানে ১৯টি বেসরকারি আইসিডি আমদানি, রপ্তানি ও খালি কনটেইনার হ্যান্ডল করে পরিচালনা করছে চট্টগ্রামে।

নতুন নির্দেশনার প্রসঙ্গে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, "বন্দরে কনটেইনার খালাস হওয়ার পর আমাদের চার দিন ফ্রি টাইম দেওয়া হয় সেগুলো ডিপোতে আনার জন্য। যা এক-দুই দিনের মধ্যে স্থানান্তর শেষ করা অনেক সময় কঠিন হয়ে যায়। বন্দরে জট না থাকলে হয়তো সম্ভব, তবে জটিল পরিস্থিতিতে এ সময়সীমা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।"

 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / এনবিআর / আইসিডি / কনটেইনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]