Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
মার্কিন শুল্ক আলোচনায় কীভাবে সফল হলো বাংলাদেশ

অর্থনীতি

আবুল কাশেম
02 August, 2025, 08:40 am
Last modified: 02 August, 2025, 08:42 am

Related News

  • মার্কিন নতুন শুল্ক সিদ্ধান্তে বাংলাদেশের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপ
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
  • ‘বৈষম্যমূলক আচরণের’ অভিযোগে কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের
  • জ্বালানি সহযোগিতায় এমওইউ সই করল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মার্কিন শুল্ক আলোচনায় কীভাবে সফল হলো বাংলাদেশ

উপযুক্ত প্যাকেজ প্রস্তুত করে ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থানপত্র পাঠানোর মধ্য দিয়েই পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে আসতে থাকে। তার আগপর্যন্ত ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) কর্মকর্তাদের কাছ থেকে তৃতীয় দফার বৈঠকের জন্য কোনো স্লটই পাচ্ছিল না বাংলাদেশ। 
আবুল কাশেম
02 August, 2025, 08:40 am
Last modified: 02 August, 2025, 08:42 am

কয়েক মাসের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুল্ক আলোচনায় সাফল্য পেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র গতকাল (১ আগস্ট) বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক কমিয়েছে। সরকারি-বেসরকারি অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঢাকা একটি আকর্ষণীয় প্যাকেজ প্রস্তাব উপস্থাপন করলে তৃতীয় দফার ফলপ্রসূ আলোচনার পর এই সাফল্য আসে।

উপযুক্ত প্যাকেজ প্রস্তুত করে ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থানপত্র পাঠানোর মধ্য দিয়েই পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে আসতে থাকে। তার আগপর্যন্ত ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) কর্মকর্তাদের কাছ থেকে তৃতীয় দফার বৈঠকের জন্য কোনো স্লটই পাচ্ছিল না বাংলাদেশ। 

বাণিজ্য মন্ত্রণালয়ের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে শেষপর্যন্ত যুক্তরাষ্ট্র ২৯ জুলাই আড়াই ঘণ্টার জন্য ভার্চুয়াল মিটিংয়ের স্লট বরাদ্দ দেয় বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশের কাছ থেকে চূড়ান্ত অবস্থানপত্র পাওয়ার পরেই যুক্তরাষ্ট্রের মনোভাব ঘুরতে থাকে। একদিনের ভার্চুয়াল মিটিংয়ের পরিবর্তে তিন দিনের সশরীরে বৈঠকের স্লট নির্ধারণ করে বাংলাদেশের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানায় ইউএসটিআর।

 দ্বিতীয় দফার আলোচনার পর বাংলাদেশের শুল্ক যখন ৩৭ শতাংশ থেকে ৩৫ শতাংশ নির্ধারণ করে যুক্তরাষ্ট্র এবং প্রায় একই সময়ে ভিয়েতনামের শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়, তখনই ঢাকা দরকষাকষির জন্য সিরিয়াস হয়ে ওঠে।

 চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে প্রথম দিনই ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতামত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর দুদিন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সচিবদের নিয়ে দীর্ঘ সভা করে যুক্তরাষ্ট্র থেকে কী কী পণ্য আমদানি করা যায়, তার তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়।

 একইসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বাংলাদেশে ব্যবসারত যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরন ও এক্সিলারেট এনার্জির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভাচুর্য়াল মিটিং করে শুল্ক কমানোর জন্য বাংলাদেশের করণীয় সম্পর্কে কোম্পানিগুলোর মতামত নেন। এছাড়া ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল ও আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা।

এর পরপরই যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম আমদানির চুক্তি করে খাদ্য মন্ত্রণালয়। এছাড়া বাজারদরের চেয়ে কিছুটা বাড়তি দামে দেশটি থেকে ২.২০ লাখ টন গম কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনা, স্পট মার্কেট থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছ থেকে এলএনজি আমদানি করা, সরকারিভাবে তুলা আমদানি করে বাংলাদেশের ওয়্যারহাউজে রেখে বাংলাদেশের আমদানিকারকদের কাছে বিক্রির ব্যবস্থা করা এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী মার্কিন পণ্য আমদানিতে শুল্কছাড় দেওয়ার প্রস্তাব চূড়ান্ত করে বাণিজ্য মন্ত্রণালয়।

বেসরকারি খাতের ব্যবসায়ীদের সম্পৃক্ত করে যুক্তরাষ্ট্র থেকে অধিক পরিমাণ সয়াবিন ও তুলা আমদানির উদ্যোগও নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে সরকারি প্রতিনিধিদল যখন ইউএসটিআরের কর্মকর্তাদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করেন, তখন বাংলাদেশের বেসরকারি খাতের প্রতিনিধিদল সেখানকার ব্যবসায়ীদের কাছ থেকে বেশি পরিমাণে সয়াবিন ও তুলা আমদানির চুক্তি করেছে। যুক্তরাষ্ট্র থেকে ডাল আমদানি বাড়ানোর প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের জন্য প্যাকেজ প্রস্তাবে আরও কিছু আছে কি না, তা জানা যায়নি।  

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, 'বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে গেছেন একটা প্যাকেজ নিয়ে—বোয়িং, গম, সয়াবিনসহ আরো কী কী কিনতে পারি, তা নিয়ে।'

পাল্টা শুল্ক থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক বিমান বা অন্য কোনো কেনাকাটার উদ্যোগ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, 'আরও আছে। কী কী আছে, সেটা এখন আমি বলব না। বাণিজ্য উপদেষ্টা ফিরে এলে তার পর বলব।'

চূড়ান্ত দফার আলোচনায় অংশ নিতে ঢাকা ছাড়ার আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান টিবিএসকে জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ ১.৩ ট্রিলিয়ন ডলার, পাল্টা শুল্ক আরোপ করে তারা সেটি কমাতে চায়। আর বাংলাদেশের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতির পরিমাণ মাত্র ৬ বিলিয়ন ডলার। 

বাংলাদেশ দেড় বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানির প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। 

 এসব কিছুই বাংলাদেশের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনতে সহায়ক ভূমিকা রেখেছে বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

চূড়ান্ত দফার আলোচনার সময় বেসরকারি খাতের চুক্তিও স্বাক্ষরিত হয়। মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ১৩০ মিলিয়ন ডলারের সয়াবিন আমদানির চুক্তি স্বাক্ষর করেন। এছাড়া বাংলাদেশি আমদানিকারকরা ৩০-৩৫ মিলিয়ন ডলারের মার্কিন তুলা আমদানির চুক্তি করেছেন। 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বলেন, যে ২৫টি বোয়িং বাংলাদেশ কিনতে চেয়েছে, সেগুলোর সরবরাহ পেতে ১০-১৫ বছর সময় লাগবে। তাই এসব বিমানের দাম বাবদ একসঙ্গে অনেক টাকা পরিশোধের দরকার হবে না।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের দরকষাকষির দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসও দক্ষতা দেখিয়েছে।

গোলাম মর্তুজা আরও বলেন, 'মন্ত্রী পর্যায়ের ইউএসটিআরের সঙ্গে বহু দেশ যেখানে মিটিংই করতে পারেনি, সেখানে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন তাদের সঙ্গে ৪৫ মিনিটের দীর্ঘ বৈঠক করেছেন। বাংলাদেশ টিম যেভাবে দরকষাকষি করেছে, পৃথিবীর খুব কম দেশই তা করতে পেরেছে।'

 তবে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রত্যাশা ছিল শুল্কহার আরও কমবে। তা না হওয়ায় বাণিজ্য উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে খুব বেশি উচ্ছ্বসিত মনে হয়নি বলে উল্লেখ করেন তিনি।

মর্তুজা বলেন, বহু দেশের মতো বাংলাদেশও দুশ্চিন্তায় ছিল। তবে যে শুল্কারোপ করা হয়েছে, সেটি 'স্বস্তিদায়ক ও প্রতিযোগিতায় টিকে থাকার মতো'। কারণ প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ও ভারতের সঙ্গে বাংলাদেশের টিকে থাকতে খুব বেশি সমস্যা হবে না। বাংলাদেশের প্রত্যাশা ছিল শুল্কহার আরও কম হবে, কিন্তু তা হয়নি। তাই বাণিজ্য উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ প্রতিনিধিদলের কেউই খুব বেশি খুশি নন।

Related Topics

টপ নিউজ

মার্কিন শুল্ক / শুল্ক আলোচনা / পাল্টা শুল্ক / রেসিপ্রোকাল ট্যারিফ / বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • মার্কিন নতুন শুল্ক সিদ্ধান্তে বাংলাদেশের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপ
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
  • ‘বৈষম্যমূলক আচরণের’ অভিযোগে কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের
  • জ্বালানি সহযোগিতায় এমওইউ সই করল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]