Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
কাঠামোগত ত্রুটির কারণে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং খাত চাপে থাকবে: এসঅ্যান্ডপি গ্লোবাল

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 July, 2025, 10:20 am
Last modified: 16 July, 2025, 10:25 am

Related News

  • খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবে?
  • সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের

কাঠামোগত ত্রুটির কারণে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং খাত চাপে থাকবে: এসঅ্যান্ডপি গ্লোবাল

এসঅ্যান্ডপির ২০২৫ সালের মধ্যবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, ব্যাংকিং খাতে দীর্ঘদিনের সমস্যাগুলোর মধ্যে রয়েছে উচ্চ ঋণ ঝুঁকি, খণ্ডিত ব্যাংকিং কার্যক্রম এবং রাষ্ট্রায়ত্ত ও কিছু ইসলামি ব্যাংক পরিচালনায় নির্বাহী ব্যর্থতা।
টিবিএস রিপোর্ট
16 July, 2025, 10:20 am
Last modified: 16 July, 2025, 10:25 am
ইলাস্ট্রেশন: টিবিএস

বাংলাদেশের ব্যাংকিং খাত ২০২৬ সাল পর্যন্ত চাপে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। সংস্থাটি বলছে, খাতটির কাঠামোগত ত্রুটি, সম্পদের মানের অবনতি ও দুর্বল লাভজনকতার কারণে এই চাপ অব্যাহত থাকবে।

এসঅ্যান্ডপির ২০২৫ সালের মধ্যবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, ব্যাংকিং খাতে দীর্ঘদিনের সমস্যাগুলোর মধ্যে রয়েছে উচ্চ ঋণ ঝুঁকি, খণ্ডিত ব্যাংকিং কার্যক্রম এবং রাষ্ট্রায়ত্ত ও কিছু ইসলামি ব্যাংক পরিচালনায় নির্বাহী ব্যর্থতা।

এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ইসলামি ব্যাংকে তারল্য সংকট এবং বিভিন্ন ব্যাংকে মূলধনের ঘাটতি ব্যাংকিং খাতের স্থিতিশীলতাকে দুর্বল করে রাখবে বলে সতর্ক করেছে এসঅ্যান্ডপি।

এসঅ্যান্ডপির প্রধান ঋণ বিশ্লেষক শিনয় ভার্গিজ বলেন, 'বাংলাদেশের ব্যাংক খাত এখনও দুর্বল ঋণ প্রদানের মানদণ্ড ও জটিল জবরদখল আইনের মতো গঠনগত সমস্যায় জর্জরিত।'

তিনি আরও বলেন, 'রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ এখনও দুর্বল সম্পদ ধরে রেখেছে। পুরোনো ঋণ লাইনের নবায়ন না হওয়া এবং পুনঃতফসিলকৃত ঋণে খেলাপির হার বেড়ে যাওয়া, ঋণগ্রহীতাদের নগদ প্রবাহে দুর্বলতারই প্রমাণ।'

এসঅ্যান্ডপি বলছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কিছু কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে—যেমন মেয়াদোত্তীর্ণ ঋণের শ্রেণিকরণে কঠোরতা, ঋণ লাইনের নবায়নের ক্ষেত্রে কঠিন শর্ত এবং ইচ্ছাকৃত ঋণখেলাপির সংজ্ঞা স্পষ্ট করা। এর ফলে দুর্বল ঋণগুলো আরও বেশি করে শনাক্ত করা গেছে।

ভার্গিজ বলেন, 'স্বল্পমেয়াদে এসব পদক্ষেপ কিছুটা কষ্টের কারণ হলেও এর ফলে আন্তর্জাতিক মান অনুযায়ী স্বচ্ছতা বাড়বে।'

ঋণ দেওয়ার শর্ত কঠিন হওয়া এবং খেলাপি ঋণ বাড়লেও, সুদের হার বেশি থাকা ও বাজারভিত্তিক সুদের হার ব্যবস্থা চালু হওয়ায় ব্যাংকগুলোর আয় কিছুটা বাড়তে পারে।

ভার্গিজ আরও বলেন, 'সুদের হার ২০২৬ পর্যন্ত বেশি থাকতে পারে, যা ঋণের চাহিদা কমিয়ে দেবে। তবে এ কারণে এবং বাজারভিত্তিক সুদের হার চালুর ফলে ব্যাংকগুলোর সুদের মাধ্যমে আয় (নেট ইন্টারেস্ট মার্জিন) বাড়তে পারে।'

Related Topics

টপ নিউজ

ব্যাংকিং খাত / কাঠামোগত ত্রুটি / এসঅ্যান্ডপি গ্লোবাল / তারল্য সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবে?
  • সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]