Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
কোম্পানির তহবিলের ওপর করের চাপ কমাল সরকার

অর্থনীতি

রিয়াদ হোসেন
04 June, 2025, 02:00 pm
Last modified: 04 June, 2025, 02:03 pm

Related News

  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ক্রমবর্ধমান করের চাপে টিকে থাকতে হিমশিম খাচ্ছে দেশের আনুষ্ঠানিক আইসক্রিম খাত
  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম

কোম্পানির তহবিলের ওপর করের চাপ কমাল সরকার

নিরীক্ষার বাধ্যবাধকতা তুলে দিলে তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের ঝুঁকির আশঙ্কাও করা হচ্ছে।
রিয়াদ হোসেন
04 June, 2025, 02:00 pm
Last modified: 04 June, 2025, 02:03 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

নতুন অর্থবছর ২০২৫–২৬ থেকে কোম্পানিগুলোর বিভিন্ন তহবিল থেকে কাটা উৎসে করকে চূড়ান্ত বিবেচনা করা হবে। ফলে এসব তহবিলের জন্য আর আলাদাভাবে বার্ষিক কর রিটার্ন জমা দেওয়া বা নিরীক্ষা করানোর দরকার হবে না।

সোমবার (২ জুন) ঘোষিত অর্থ অধ্যাদেশে সরকার ব্যবসার পরিবেশ সহজ করতে এই নতুন নিয়ম যুক্ত করেছে।

ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অর্থনীতি ও করনীতি বিশ্লেষকেরা মনে করছেন, নিরীক্ষার বাধ্যবাধকতা তুলে দিলে তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের ঝুঁকি বাড়তে পারে।

এখন কোম্পানি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড এবং ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেটরি ফান্ড (ডব্লিউপিপিএফ) পরিচালনা করে। এসব তহবিল সাধারণত সঞ্চয়পত্র, ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর) ও অন্যান্য নিরাপদ খাতে বিনিয়োগ করা হয়। একটি কোম্পানির একাধিক তহবিল বিভিন্ন খাতে বিনিয়োগ থাকতে পারে।

এই তহবিল থেকে আসা আয় এখন ১৫ শতাংশ করের আওতাভুক্ত। বিনিয়োগের সময় ১০ শতাংশ হারে উৎসে কর কাটা হয়। তবে অর্থবছর শেষে কর রিটার্ন জমা দিয়ে বাকি ৫ শতাংশ কর পরিশোধ করতে হয়। পাশাপাশি, প্রতিটি তহবিলের জন্য আলাদাভাবে বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন তৈরি এবং কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য বদিউল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, এটি একটি 'ব্যবসা-বান্ধব পদক্ষেপ'।

তিনি বলেন, 'প্রতিটি তহবিলের জন্য আলাদাভাবে নিরীক্ষা ও রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা কোম্পানিগুলোর আর্থিক ও প্রশাসনিক ব্যয় বাড়াচ্ছিল। নতুন নিয়মে সেই ব্যয় কমবে। তাছাড়া, অনেক সময় উৎসে কর নির্ধারিত হারের চেয়ে কম হারে কাটা হয়, ফলে কোম্পানিগুলোর সামগ্রিক করের বোঝাও কিছুটা কমবে।'

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীও এই উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তিনি টিবিএসকে বলেন, 'দুই বছর আগেও এসব তহবিলের জন্য কর রিটার্ন দেওয়ার কোনও বাধ্যবাধকতা ছিল না। কিন্তু তখনকার বাজেটে রিটার্ন ও নিরীক্ষা বাধ্যতামূলক হওয়ায় তা কোম্পানিগুলোর জন্য বাড়তি ব্যয় তৈরি করেছিল।'

তিনি আরও বলেন, 'এখন উৎসে করকেই চূড়ান্ত ধরা হলে কর রিটার্ন জমা দেওয়ার ঝামেলা কমবে। এতে খরচ কমবে এবং কর বিধি মেনে চলা কোম্পানিগুলোর জন্য এটি স্বস্তির বিষয় হবে। এই সিদ্ধান্ত ব্যবসা সহজ করার দিকেও একটি বড় অগ্রগতি।'

শিল্প সংশ্লিষ্টরা জানান, এসব তহবিলের অর্থ মূলত সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড ও ব্যাংক এফডিআর-এ বিনিয়োগ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে ১০ শতাংশ এবং ট্রেজারি বন্ডে ৫ শতাংশ হারে উৎসে কর কাটা হলেও, বছরের শেষে ১৫ শতাংশ হারে চূড়ান্ত কর হিসাব করে বাকি কর দিতে হয়। কিন্তু নতুন নিয়মে উৎসে করই চূড়ান্ত হওয়ায় আর অতিরিক্ত কর দেওয়ার দরকার পড়বে না।

তবে এই পরিবর্তন নিয়ে কিছু উদ্বেগও আছে। চৌধুরী এমদাদ অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা অংশীদার এস কে জামি চৌধুরী—যার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম প্রতিবছর প্রায় ১৫০টি কোম্পানির নিরীক্ষা করে—সতর্ক করে বলেন, নিরীক্ষা ও রিটার্নের শর্ত শিথিল করলে তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের ঝুঁকি তৈরি হতে পারে।

তিনি বলেন, 'নিরীক্ষার বাধ্যবাধকতা না থাকলে তৃতীয় পক্ষের যাচাই কমে যাবে। এতে করে তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম, অব্যবস্থাপনা এমনকি অপব্যবহারের আশঙ্কা তৈরি হতে পারে।'

বর্তমানে বাংলাদেশে প্রায় ২৫ হাজার কোম্পানি বার্ষিক কর রিটার্ন জমা দেয়। এর মধ্যে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও আছে। বিশেষজ্ঞদের মতে, প্রায় সব কোম্পানির প্রভিডেন্ট ফান্ড থাকলেও, গ্র্যাচুইটি ফান্ড ও ডব্লিউপিপিএফ রয়েছে মাত্র ১০ শতাংশ বা তারও কম প্রতিষ্ঠানে—যারা মূলত কর পরিপালনকারী হিসেবে পরিচিত।

 

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৫-২৬ / প্রভিডেন্ট ফান্ড / উৎসে কর / কর / কর কর্তন / কোম্পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ক্রমবর্ধমান করের চাপে টিকে থাকতে হিমশিম খাচ্ছে দেশের আনুষ্ঠানিক আইসক্রিম খাত
  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]