Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
হ্যান্ডসেট বদলাবেন? বাড়ছে মোবাইল ফোনের দাম

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 June, 2025, 05:20 pm
Last modified: 02 June, 2025, 05:35 pm

Related News

  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • মুদিদোকানসহ ১৬ খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা সরকারের
  • রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: ড. তিতুমীর

হ্যান্ডসেট বদলাবেন? বাড়ছে মোবাইল ফোনের দাম

মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারকদের ওপর ভ্যাটের চাপ গত তিন বছর ধরে লাগাতার বাড়ছে—যদিও তার আগে কিছুদিন এ খাত ছিল করমুক্ত।
টিবিএস রিপোর্ট
02 June, 2025, 05:20 pm
Last modified: 02 June, 2025, 05:35 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

পছন্দের ব্র্যান্ডের নতুন মডেল নিতে চাইছেন? একটু থামুন। কারণ, মোবাইল ফোনের দাম বাড়ছে।

আজ সোমবার (২ জুন) ঘোষিত ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেটে অন্তর্বর্তী সরকার মোবাইল ফোনের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়িয়েছে। যেখানে আগে কর হার ছিল ৫ শতাংশ ও সাড়ে ৭ শতাংশ, সেখানে এখন তা দাঁড়িয়েছে যথাক্রমে সাড়ে ৭ শতাংশ ও ১০ শতাংশ।

শিল্প খাতের বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতির মতো চলমান অর্থনৈতিক চাপের মধ্যে এই ভ্যাট বৃদ্ধির বাস্তবায়ন মোবাইল বিক্রির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। শেষমেশ এই বোঝাটাই গিয়ে পড়বে সাধারণ ভোক্তার কাঁধে।

মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারকদের ওপর ভ্যাটের চাপ গত তিন বছর ধরে লাগাতার বাড়ছে—যদিও তার আগে কিছুদিন এ খাত ছিল করমুক্ত।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে নিয়ম চালু করেছে, তাতে যারা স্থানীয়ভাবে অন্তত দুটি উপাদান তৈরি করছে, তাদের ওপর ৫ শতাংশ ভ্যাট। আর যারা পুরোপুরি আমদানিকৃত যন্ত্রাংশ ব্যবহার করছে, তাদের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট ধার্য ছিল। এবার দুই ক্ষেত্রেই আরও ২.৫ শতাংশ হারে ভ্যাট বাড়ছে।

ট্রান্সশন বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক (টেকনো, আইটেল ও ইনফিনিক্স ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান ট্রান্সশন হোল্ডিংসের একটি অঙ্গপ্রতিষ্ঠান) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বর্তমানে দেশে মোবাইল ফোনের গ্রে মার্কেটের আকার প্রায় ৫০ শতাংশ। ভ্যাট বাড়ানো হলে, যদি গ্রে মার্কেটকে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে দাম আরও ব্যবধান তৈরি করবে—ফলে মানুষ বেআইনি পথে আমদানি হওয়া ফোনের দিকে ঝুঁকবে।'

তিনি আরও বলেন, 'ভ্যাটের এই অসাম্যর কারণে দেশে তৈরি হ্যান্ডসেটের দাম বেড়ে যাবে, আর গ্রে মার্কেট আরও ফুলে-ফেঁপে উঠবে।'

২০২৪ সালে দেশে স্মার্টফোন বিক্রি যেখানে ছিল প্রায় ৭.৯ মিলিয়ন ইউনিট, সেখানে রেজওয়ানুল হক আশঙ্কা করছেন, এ বছর সেই বিক্রি ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে—ভ্যাট বৃদ্ধি এবং অন্যান্য আর্থিক চাপে।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৫-২৬ / ভ্যাট / ফোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • মুদিদোকানসহ ১৬ খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা সরকারের
  • রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: ড. তিতুমীর

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]