Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
আবাসনখাতে কালো টাকা সাদা করতে চাইছেন? এখন দিতে হবে পাঁচগুণ কর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 June, 2025, 04:10 pm
Last modified: 02 June, 2025, 04:13 pm

Related News

  • সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে
  • কালো টাকা বৈধ করার সুযোগ কর ব্যবস্থার ন্যায্যতাকে বিনষ্ট করবে: সিপিডি
  • করে স্বস্তি দেওয়া হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ: মাসরুর রিয়াজ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা

আবাসনখাতে কালো টাকা সাদা করতে চাইছেন? এখন দিতে হবে পাঁচগুণ কর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের মতে, বাজেটে করহারে এই পরিবর্তনের লক্ষ্যই হচ্ছে আবাসনখাতে টাকার ব্যবহার নিরুৎসাহিত করা এবং করের হারকে বাজারমূল্যের কাছাকাছি আনা।
টিবিএস রিপোর্ট
02 June, 2025, 04:10 pm
Last modified: 02 June, 2025, 04:13 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত সম্পদ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখলেও—সেজন্য করের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আবাসন খাতের ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এজন্য কর বাড়ানো হয়েছে পাঁচগুণ পর্যন্ত।

আজ সোমবার দুপুর ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তব্য দেয়া শুরু করেন। সংসদ না থাকায় এবারের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের মতে, বাজেটে করহারে এই পরিবর্তনের লক্ষ্যই হচ্ছে আবাসনখাতে টাকার ব্যবহার নিরুৎসাহিত করা এবং করের হারকে বাজারমূল্যের কাছাকাছি আনা।

এ খাতে অপ্রদর্শিত সম্পদ বা আয় বিনিয়োগের মাধ্যমে সাদা করা হলে— ওই অর্থের উৎস সম্পর্কে যেকোনো সংস্থার প্রশ্ন করার সুযোগও রাখা হয়েছে, যা আগের অনেকটা শিথিল নীতি থেকে সরে আসারই নিদর্শন।

বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) সহসভাপতি এম এ আউয়াল টিবিএসকে বলেন, 'ঢালাওভাবে কর বাড়ানো হলে এবং শর্ত কঠোর করা হলে আবাসন খাত একদম মুখ থুবড়ে পড়বে। এত টাকা কর দিয়ে কেউ অ্যাপার্টমেন্ট কিনতে চাইবেন না।'

তিনি আরও বলেন, 'আবাসন খাত আর শেয়ারবাজারে যদি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ না থাকে—এই টাকা অতীতের মতো দেশের বাইরে পাচার হয়ে যাবে।'

বর্তমানে গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকাসহ ঢাকার অভিজাত এলাকাগুলোতে ২০০ বর্গমিটারের বেশি অ্যাপার্টমেন্ট ক্রয়ে মূল্য যা-ই হোক, প্রতি বর্গমিটারের জন্য ৬ হাজার টাকা নির্ধারিত কর দিতে হয়। আর ২০০ বর্গমিটারের কম আয়তনের অ্যাপার্টমেন্ট হলে, প্রতি বর্গমিটারের জন্য কর ৪ হাজার টাকা।

রাজধানীর অন্যান্য এলাকা যেমন মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মহাখালী, লালমাটিয়া, উত্তরা, বসুন্ধরা, সিদ্ধেশ্বরী, কারওয়ান বাজার, বনশ্রী, বিজয়নগর, ওয়ারী, সেগুনবাগিচা, নিকুঞ্জ এবং চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী আগ্রাবাদ ও নাসিরাবাদ এলাকায় অপ্রদর্শিত অর্থের ক্ষেত্রে ২০০ বর্গমিটারের কম আয়তনের ফ্ল্যাটের কর বর্গমিটারপ্রতি ৩ হাজার টাকা ও বড় ফ্ল্যাটের কর প্রতি বর্গমিটারে ৩ হাজার ৫০০ টাকা।

এসব এলাকার কর পাঁচগুণ বাড়তে পারে বলে জানান কর্মকর্তারা।

এর বাইরে অন্যান্য এলাকার কর বর্তমানে প্রতি বর্গমিটারের জন্য ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা; এগুলোর কর বাড়তে পারে তিনগুণ।

ধরা যাক, গুলশান এলাকায় কেউ ২০০ বর্গমিটার আয়তনের অ্যাপার্টমেন্ট কিনবেন কালো টাকা বিনিয়োগের মাধ্যমে। তাহলে বর্তমান হিসাবে কর আসবে ৮ লাখ টাকা। পাঁচগুণ বাড়ানোর পর কর দিতে হবে ৪০ লাখ টাকা। 

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৫-২৬ / কালো টাকা / আবাসন খাতে বিনিয়োগ / কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে
  • কালো টাকা বৈধ করার সুযোগ কর ব্যবস্থার ন্যায্যতাকে বিনষ্ট করবে: সিপিডি
  • করে স্বস্তি দেওয়া হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ: মাসরুর রিয়াজ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]