Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বাস-ট্রাক, ট্যাক্সির অগ্রিম কর বাড়ছে ৮৮ শতাংশ পর্যন্ত, পরিবহন ব্যয় বাড়ার শঙ্কা

অর্থনীতি

রিয়াদ হোসেন
02 June, 2025, 08:25 am
Last modified: 02 June, 2025, 12:04 pm

Related News

  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ, থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • জ্বালানি সংকটে অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যাহত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা

বাস-ট্রাক, ট্যাক্সির অগ্রিম কর বাড়ছে ৮৮ শতাংশ পর্যন্ত, পরিবহন ব্যয় বাড়ার শঙ্কা

বর্তমানে ১৩ ধরনের বাণিজ্যিক মোটরযানের জন্য রেজিস্ট্রেশনের সময় ৪ হাজার থেকে ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত অগ্রিম কর আদায় করা হয়। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন হারে এই কর ৭ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। 
রিয়াদ হোসেন
02 June, 2025, 08:25 am
Last modified: 02 June, 2025, 12:04 pm
ইনফোগ্রাফ: টিবিএস

বাস, ট্রাকসহ বাণিজ্যিক যানবাহনের রেজিস্ট্রেশনের সময় যে অগ্রিম কর (এডভান্স ট্যাক্স) নেওয়া হয়, তা ৮৮ শতাংশ পর্যন্ত বাড়তে যাচ্ছে। এতে পরিবহন ব্যয় বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-তে যানবাহন রেজিস্ট্রেশন বা তা নবায়নের সময় প্রতি বছর এই অগ্রিম কর পরিশোধ করতে হয়।

বর্তমানে ১৩ ধরনের বাণিজ্যিক মোটরযানের জন্য রেজিস্ট্রেশনের সময় ৪ হাজার থেকে ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত অগ্রিম কর আদায় করা হয়। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন হারে এই কর ৭ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. শাহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বাণিজ্যিক যানবাহনের ওপর যে অগ্রিম কর নেওয়া হয়, তা অনেকটা পরোক্ষ করের মতো। এই কর বাড়লে তা পণ্য বা যাত্রী ভাড়ার সঙ্গে যুক্ত হবে।'

'ফলে পরিবহন ব্যয় বাড়বে, যার প্রভাব পণ্যের দাম ও পরিবহন সংশ্লিষ্ট সব খাতে পড়বে। যাত্রী ভাড়াও বাড়তে পারে', যোগ করেন তিনি। 

বর্তমানে ৫২ সিটের বেশি বাসের অগ্রিম কর ১৬ হাজার টাকা, যা বেড়ে ২৫ হাজার টাকা হতে পারে। ৫২ সিটের কম বাসের ক্ষেত্রে এটি ১১ হাজার ৫০০ থেকে ২০ হাজার টাকা হতে পারে। 

শীততাপ-নিয়ন্ত্রিত [এসি বা এয়ারকন্ডিশন্ড] বাসের কর ৩৭ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৫০ হাজার টাকা; ডাবল ডেকার ও এসি মিনিবাস বা কোস্টারের কর ১৬ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা হতে পারে। 

এছাড়াও, নন-এসি মিনিবাস বা কোস্টারের ক্ষেত্রে কর ৬ হাজার ৫০০ টাকা থেকে ১২ হাজার টাকা হতে পারে।

প্রাইম মুভারের ক্ষেত্রে কর ২৪ হাজার টাকা থেকে বেড়ে হতে পারে ৩৫ হাজার টাকা। ৫ টনের বেশি লোড ক্যাপাসিটির ট্রাক, লরি বা ট্যাংকলরির কর ১৬ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে, যা প্রায় ৮৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি।

দেড় টনের বেশি ও ৫ টনের নিচে ট্রাক, লরি, ট্যাংকলরির কর ৯ হাজার ৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা, এবং দেড় টনের কম লোডের যানবাহনের ক্ষেত্রে কর ৪ হাজার টাকা থেকে বেড়ে ৭ হাজার টাকা হতে পারে।

পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটোরিকশার কর ৪ হাজার টাকা থেকে বেড়ে ৭ হাজার টাকা হতে পারে। এ ছাড়া, এসি ট্যাক্সিক্যাবের কর ১১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৫ হাজার টাকা এবং নন-এসি ট্যাক্সিক্যাবের কর ৪ হাজার টাকা থেকে বেড়ে ৭ হাজার টাকা হতে পারে।

Related Topics

টপ নিউজ

বাস / পরিবহণ ব্যবস্থা / পরিবহন ব্যয় / অগ্রিম কর / বাজেট পেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ, থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • জ্বালানি সংকটে অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যাহত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]