Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

অর্থনীতি

মনোয়ার আহমদ, যশোর
20 April, 2025, 10:00 am
Last modified: 20 April, 2025, 10:01 am

Related News

  • রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের
  • ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারিতে সরকার: সংসদে অর্থমন্ত্রী  
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

কাস্টমস কর্তৃপক্ষ বলছে, সরকারের শুল্কহার বৃদ্ধি এবং দ্রুত পণ্য ছাড়ের কার্যক্রম জোরদার হওয়ায় রাজস্ব আদায়ে এই সাফল্য এসেছে।
মনোয়ার আহমদ, যশোর
20 April, 2025, 10:00 am
Last modified: 20 April, 2025, 10:01 am
ফাইল ছবি/টিবিএস

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও আমদানি হ্রাসের প্রবণতা সত্ত্বেও চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে যশোরের বেনাপোল কাস্টমস হাউসে লক্ষ্যমাত্রার তুলনায় ৩৮ কোটি ১৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। 

কাস্টমস কর্তৃপক্ষ বলছে, সরকারের শুল্কহার বৃদ্ধি এবং দ্রুত পণ্য ছাড়ের কার্যক্রম জোরদার হওয়ায় রাজস্ব আদায়ে এই সাফল্য এসেছে।

কাস্টমস সূত্র জানায়, ভারত থেকে আমদানিকৃত পণ্যের বিপরীতে প্রতি মাসে নির্দিষ্ট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৬৬ কোটি ৩০ লাখ টাকা। সে তুলনায় আদায় হয়েছে ৫ হাজার ১০৪ কোটি ৪৯ লাখ টাকা। আগের অর্থবছর ২০২৩–২৪-এ এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৫ হাজার ৯৪৮ কোটি টাকা, সেখানে আদায় হয়েছিল ৬ হাজার ১৬৪ কোটি ৫৯ লাখ টাকা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, বৈশ্বিক মন্দা, ডলারের দামের ঊর্ধ্বগতি ও সংকটের অজুহাতে বাণিজ্যিক ব্যাংকগুলো কয়েক বছর ধরে এলসির সংখ্যা কমিয়ে দিয়েছে। এতে আমদানি হ্রাস পাওয়ায় বিগত কয়েক বছর রাজস্ব ঘাটতির মুখে পড়তে হয়েছে। তবে গত বছর থেকে উচ্চ শুল্কহারযুক্ত পণ্যের আমদানি বেড়েছে এবং শিল্প-কারখানার জন্য প্রয়োজনীয় মালামাল আসতে শুরু করায় রাজস্ব আদায় বাড়তে শুরু করেছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, বর্তমানে ডলার সংকট অনেকটাই কেটে যাওয়ায় ব্যাংকগুলো এলসি খোলায় আগ্রহ দেখাচ্ছে। এর ফলে আমদানি বাড়ছে এবং স্বাভাবিকভাবেই রাজস্ব আদায়ও বাড়ছে। পাশাপাশি সরকার হঠাৎ করে কিছু পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়ানোয় কাস্টমসের রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব পড়েছে।

বেনাপোল কাস্টমস সূত্রে আরও জানা যায়, ২০২২–২৩ অর্থবছরে আমদানি হয়েছিল ১৪ লাখ ৪৫ হাজার মেট্রিক টন, ২০২১–২২ অর্থবছরে ২১ লাখ ১৪ হাজার মেট্রিক টন, ২০২০–২১ অর্থবছরে ২৬ লাখ ৪৪ হাজার মেট্রিক টন, ২০১৯–২০ অর্থবছরে ২০ লাখ ৩৮ হাজার ৬৪ মেট্রিক টন এবং ২০১৮–১৯ অর্থবছরে ২০ লাখ ১১ হাজার ৬ মেট্রিক টন পণ্য।

ভারত–বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির পরিচালক মতিয়ার রহমান জানান, চলতি অর্থবছরে উচ্চ শুল্কযুক্ত মালামাল বেনাপোল বন্দর দিয়ে বেশি পরিমাণে এসেছে। ফলে কাস্টমসের রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান জানান, "গত চার থেকে পাঁচ মাস ধরে ডলারের সংকট নেই। ব্যবসায়ীরা নির্বিঘ্নে এলসি খুলতে পারছেন, যার ফলে আমদানির পরিমাণ বেড়েছে। পাশাপাশি কাস্টমস কর্মকর্তারা দ্রুততার সঙ্গে পণ্য ছাড় করছেন এবং সরকারের শুল্কহার বৃদ্ধির সিদ্ধান্তের কারণে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আদায় সম্ভব হয়েছে।"

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

বেনাপোল / রাজস্ব আদায় / রাজস্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের
  • ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারিতে সরকার: সংসদে অর্থমন্ত্রী  
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]