Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
বাংলাদেশে গুরুত্বপূর্ণ খাতগুলোর সংস্কার লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে: বিশ্বব্যাংক

অর্থনীতি

ইউএনবি
08 April, 2025, 08:20 pm
Last modified: 08 April, 2025, 08:24 pm

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

বাংলাদেশে গুরুত্বপূর্ণ খাতগুলোর সংস্কার লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক গ্রুপের এ প্রতিবেদনে চারটি খাতকে—গ্রিন রেডিমেড গার্মেন্টস (আরএমজি), মধ্যবিত্ত পরিবারের জন্য আবাসন, পেইন্ট ও ডাই, এবং ডিজিটাল আর্থিক পরিষেবাকে—প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে বেসরকারি বিনিয়োগের বাধা দূর করতে নীতিগত পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছে দাতা সংস্থাটি।
ইউএনবি
08 April, 2025, 08:20 pm
Last modified: 08 April, 2025, 08:24 pm
ছবি: ইউএনবি

চারটি খাতে জরুরি সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিপুল বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবে, এতে তৈরি হবে লাখ লাখ নতুন কর্মসংস্থান। আজ মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ।

বাংলাদেশ কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়গনোস্টিক (সিপিএসডি) শীর্ষক নতুন এ প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট খাতে লক্ষ্যভিত্তিক নীতিগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর নির্মাণ খাতে ২৩.৭ লাখ, রঙ ও ডাই উৎপাদনে ৬.৬৪ লাখ আনুষ্ঠানিক কর্মসংস্থান এবং ডিজিটাল আর্থিক সেবার সংস্কারের মাধ্যমে ৯৬ হাজার থেকে ৪.৬ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

বিশ্বব্যাংক গ্রুপের এ প্রতিবেদনে চারটি খাতকে—গ্রিন রেডিমেড গার্মেন্টস (আরএমজি), মধ্যবিত্ত পরিবারের জন্য আবাসন, পেইন্ট ও ডাই, এবং ডিজিটাল আর্থিক পরিষেবাকে—প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে বেসরকারি বিনিয়োগের বাধা দূর করতে নীতিগত পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছে উন্নয়ন সহযোগীটি।

প্রতিবেদনে এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকা, কর্মসংস্থান তৈরি এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারের জন্য স্বল্পমেয়াদি কিছু স্পষ্ট কৌশল তুলে ধরা হয়েছে।

বিশেষ সুপারিশগুলোর মধ্যে রয়েছে:

ইউরোপীয় ইউনিয়নের মান পূরণে পোশাক খাতে উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব ও টেকসই মানদণ্ডে গুরুত্ব দেওয়া।

সম্পত্তির বাজারমূল্য অনুযায়ী মূল্যায়ন নিশ্চিত করে মর্টগেজে প্রবেশাধিকার সহজ করতে— ডিজিটাল ম্যাপিং এবং রেজিস্ট্রেশন ব্যবস্থার নিয়ন্ত্রক কাঠামো জোরদার করা। সেইক্ষেত্রে মান্ধাতার আমলের কর-ভিত্তিক সম্পত্তির মূল্যায়ন থেকে বেরিয়ে আসতে হবে। 

পেইন্ট ও ডাই খাতে আমদানিকৃত কাঁচামালের দ্রুত ছাড়পত্রের জন্য কাস্টমস শ্রেণিবিন্যাস ডিজিটাইজ করা। এতে সহজেই কাস্টমস বিধিমালা মেনে চলতে পারবে এখাতের উদ্যোগগুলো।

মোবাইল আর্থিক সেবায় বড় পরিসরে লেনদেন সক্ষমতা বাড়াতে মার্চেন্ট ওয়ালেটের জন্য উচ্চতর লেনদেনসীমা নির্ধারণ ও প্রটোকল গঠন।

বিশ্বব্যাংক ও সরকার পক্ষের মতামত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, "বিশ্বব্যাংক গ্রুপের এই গবেষণা দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত-ভিত্তিক প্রবৃদ্ধি ও নীতিমালার বিকাশে দিকনির্দেশনা দিচ্ছে।"

তিনি আরও বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে নতুন শিল্প খাতের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ।"

বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, "প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করা বিশাল সংখ্যক তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করতে বাংলাদেশকে জরুরি এবং রূপান্তরমূলক নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার গ্রহণ করতে হবে।"

আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টমান বলেন, "বিশ্বব্যাংক গ্রুপের অংশ হিসেবে, আইএফসি বাংলাদেশে বেসরকারি খাতকে শক্তিশালী করতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, নিপ্পন পেইন্টের অপারেশন প্রধান অরুণ মিত্র, বিকাশের সিইও কামাল কাদীর, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হোসেন, আনান্তা গ্রুপের এমডি শরীফ জহির এবং এবিসি রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক শ্রাবন্তী দত্ত।

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ / বিশ্বব্যাংক গ্রুপ / কর্মসংস্থান / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]