Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
করহার নয়, সুশাসনের অভাবই বিনিয়োগের প্রধান বাধা: এনবিআর চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 March, 2025, 09:50 pm
Last modified: 12 March, 2025, 10:19 pm

Related News

  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ৩৯.৩৬ শতাংশ
  • ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবৃদ্ধি ৩৯.৩৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক 
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় ২০২৫-এর শেষ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে ১৮%

করহার নয়, সুশাসনের অভাবই বিনিয়োগের প্রধান বাধা: এনবিআর চেয়ারম্যান

তিনি বলেন, রাজস্ব নীতি এবং প্রয়োগ এই মাসে আলাদা করা হবে, আগামী অর্থবছরে বাস্তবায়ন করা হবে।
টিবিএস রিপোর্ট
12 March, 2025, 09:50 pm
Last modified: 12 March, 2025, 10:19 pm
আজ (১২ মার্চ) আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে ‘আয়কর আইন ২০২৩: সংস্কার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বক্তব্য রাখেন। ছবি: টিবিএস

বাংলাদেশে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের প্রধান বাধা করহার নয়, বরং আইনের শাসন ও সুশাসনের অভাব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আজ (১২ মার্চ) এনবিআর সদর দপ্তরে 'আয়কর আইন ২০২৩: সংস্কার দৃষ্টিভঙ্গি' শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'অনেকে মনে করতেন কর ছাড় দিলে বিনিয়োগ আসবে। কিন্তু বাস্তবে তা হয়নি। ব্যবসায়ীরা করকে ভয় পান না। এফডিআই কম হওয়ার মূল কারণ সুশাসনের অভাব।'

তিনি আরও বলেন, 'শূন্য করহার ও নানা প্রণোদনা দিলেও সুশাসন নিশ্চিত না হলে বিদেশি বিনিয়োগ আসবে না।'

এনবিআর চেয়ারম্যান বিনিয়োগকারীদের আস্থার অভাবের জন্য অসঙ্গতিপূর্ণ করনীতিকে দায়ী করেন।

তিনি জানান, পরোক্ষ করের ভার দরিদ্র জনগোষ্ঠীর ওপর বেশি পড়ে। 'এখনো মোট রাজস্ব আয়ের দুই-তৃতীয়াংশ আসে পরোক্ষ কর থেকে, যা দরিদ্রদের ওপর বেশি চাপ সৃষ্টি করে,' বলেন তিনি।

আলাদা হচ্ছে রাজস্ব নীতি ও বাস্তবায়ন

এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব নীতি ও বাস্তবায়ন আলাদা করার কাজ এ মাসেই শুরু হবে এবং এ বিষয়ে একটি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হবে।

তিনি বলেন, আগামী জুলাই থেকে পৃথক নীতি ও প্রশাসনিক কাঠামো চালু করা হবে, যাতে রাজস্ব কার্যক্রম স্বাধীনভাবে পরিচালিত হতে পারে।

'রাজস্ব নীতির প্রধান হিসেবে বিশেষজ্ঞ কর্মকর্তারা থাকবেন, পাশাপাশি সহায়ক টিমেও বিশেষজ্ঞরা কাজ করবেন,' বলেন তিনি।

বর্তমানে এনবিআরই রাজস্ব নীতি প্রণয়ন ও মাঠপর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব পালন করে। তবে এ দ্বৈত ভূমিকার ফলে কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী, করদাতা ও অর্থনীতিবিদরা নীতি ও প্রশাসন পৃথক করার দাবি জানিয়ে আসছিলেন।

অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে রাজস্ব সংস্কার কমিটি গঠন করেছে। গত ডিসেম্বরে কমিটি রাজস্ব নীতি ও বাস্তবায়ন পৃথক করার সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেয়।

তবে রাজস্ব নীতি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের হাতে যেতে পারে—এমন খবরে এনবিআর কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই নীতি ও বাস্তবায়নের দায়িত্ব এনবিআর কর্মকর্তাদের হাতেই রাখার পক্ষে মত দিয়েছেন।

এনবিআর চেয়ারম্যান নিজেও রাজস্ব নীতির দায়িত্ব প্রশাসন ক্যাডারের হাতে দেওয়ার পক্ষে—এমন গুঞ্জন রয়েছে। সাধারণত প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ কারণে এনবিআর কর্মকর্তাদের মধ্যে সন্দেহ ও অসন্তোষ দেখা দিয়েছে।

আলোচনায় সভাপতিত্ব করেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী। সাধারণ সম্পাদক সৈয়দ মহিদুল হাসানও আলোচনায় অংশ নেন।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আয়কর কমিশনার ইখতিয়ারউদ্দিন মামুন।

Related Topics

টপ নিউজ

সুশাসন / প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) / এনবিআর চেয়ারম্যান / করহার / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ৩৯.৩৬ শতাংশ
  • ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবৃদ্ধি ৩৯.৩৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক 
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় ২০২৫-এর শেষ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে ১৮%

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]