Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ঋণ আদায়ে এক্সিট পলিসি শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক, ডাউনপেমেন্ট কমিয়ে ৫ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 March, 2025, 09:30 pm
Last modified: 10 March, 2025, 09:36 pm

Related News

  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পূর্ব তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবছরের ভর্তুকি, ঋণ পরিশোধের প্রাক্কলন
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

ঋণ আদায়ে এক্সিট পলিসি শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক, ডাউনপেমেন্ট কমিয়ে ৫ শতাংশ

গ্রাহকের আবেদনের ৬০ দিনের মধ্যে ব্যাংক তা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবে।
টিবিএস রিপোর্ট
10 March, 2025, 09:30 pm
Last modified: 10 March, 2025, 09:36 pm
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস

ঋণ পরিশোধে উৎসাহ দিতে, এক্সিট সুবিধা প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে— ডাউনপেমেন্ট কমিয়ে অর্ধেক করাসহ বেশকিছু ক্ষেত্রে খেলাপি বা অপরিশোধিত ঋণ আদায়ের এক্সিট পলিসি শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)  এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, এখন থেকে কোনো গ্রাহক শ্রেণিকৃতসহ বিভিন্ন ধরণের অপরিশোধিত ঋণ পরিশোধে এক্সিট সুবিধা প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে ৫ শতাংশ ডাউনপেমেন্ট দিলেই চলবে। আগের নীতিমালা অনুযায়ী, গ্রাহককে এই সুবিধা পেতে নূন্যতম ১০ শতাংশ ডাউনপেমেন্ট দিতে হতো। গ্রাহকের আবেদনের ৬০ দিনের মধ্যে ব্যাংক তা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক নীতিনির্ধারণী কর্মকর্তা জানিয়েছেন, 'সাধারণত যারা ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন বা অন্য ব্যবসায়ে শিফট করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের লোনগুলো ক্লিয়ার করতেই এক্সিট পলিসি করা হয়েছিল। এতদিন এক্সিট সুবিধা নেওয়ার ক্ষেত্রে, ডাউনপেমেন্টের পারসেনন্টেজ অনেক বেশি ছিল। এর চেয়ে কম ডাউনপেমেন্ট দিয়ে একটি লোন রিশিডিউল (পুনঃতফসিল) করে ফেলা যায়। ফলে গ্রাহকেরা এক্সিট সুবিধা নিতে আগ্রহ পাচ্ছিলেন না। ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও আমাদের কাছে ডাউনপেমেন্টের পরিমাণ কমানোর জন্য অনুরোধ পেয়েছি আমরা। সবকিছু বিবেচনায় নিয়েই নতুন ডাউনপেমেন্টের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।'

নতুন সার্কুলারে আরো বলা হয়েছে, মূল ঋণ ২০ লাখ টাকা পর্যন্ত হলে— এক্সিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নিতে পারবে। ঋণের পরিমাণ এরচেয়ে বেশি হলে ব্যাংকের পরিচালনা পর্ষদ বা নির্বাহী কমিটি এবিষয়ে সিদ্ধান্ত নেবে। আগের নীতিমালা অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের সিদ্ধান্ত নিতে পারত ব্যাংকের ম্যানেজমেন্ট।

কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা জানান, ব্যাংকের বোর্ডের ওপর চাপ কমাতেই ম্যানেজমেন্টের ক্ষমতা বাড়ানো হয়েছে।

একটি বেসরকারি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক টিবিএসকে বলেন, 'একবার এক্সিট সুবিধা নিলে সর্বোচ্চ ৩ বছরের মধ্যে লোনের পুরো টাকা পরিশোধ করে ফেলতে হয়। এছাড়া এসব লোন রিশিডিউল বা রিস্ট্র্যাকচার করা যায় না। একইসঙ্গে পুরো লোন পরিশোধ হওয়ার আগে— নতুন ঋণ নেওয়া যায় না বা খেলাপির তালিকা থেকে বের হওয়া যায় না। ফলে এক্সিট সুবিধার অধীনে শুধুমাত্র তারাই ডাউনপেমেন্ট জমা দেয়, যারা পুরোপুরি খেলাপিমুক্ত হতে চায়।'

তিনি আরও বলেন, কয়েক বছরের মধ্যে পুরো টাকা পরিশোধ করার বাধ্যবাধকতা থাকায় যেসব ব্যবসায়ী গ্রুপের শ্রেণিকৃত ঋণের পরিমাণ অনেক বেশি, তারা সাধারণত এক্সিট সুবিধা নিতে আগ্রহী থাকেন না। এসব গ্রুপ ঋণ পুনঃতফসিল বা বা রিস্ট্র্যাকচার করতেই বেশি আগ্রহী।

 

Related Topics

টপ নিউজ

ঋণ পরিশোধ / এক্সিট পলিসি / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পূর্ব তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবছরের ভর্তুকি, ঋণ পরিশোধের প্রাক্কলন
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]