শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আবারও রাজত্ব গড়ে তোলার চেষ্টা করছেন
গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে পতিত আওয়ামী লীগ দেশব্যাপী অপকর্ম করছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়ে আবারও রাজত্ব গড়ে তোলার চেষ্টা করছেন। ডিএমপি পুরোপুরি সক্রিয় না হলে দেশের অবস্থা আরও খারাপ হবে। ২৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
