বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি- BSDP। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হয়েছেন প্রকৌশলী ড. বিভূতি রায় এবং মহা সচিব প্রকৌশলী মো. মাহবুবুল আলম (মাহবুব সুমন)। ১৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন দলটির নেতারা।
