ধনীদের দেশত্যাগ ঠেকাতে ইউরোপে ‘এক্সিট ট্যাক্স’
জার্মানির জোট সরকার জলবায়ু নীতি এবং বাজেট নিয়ে একমত হতে না পারলেও 'এক্সিট ট্যাক্স'চালুর ক্ষেত্রে সম্মতি জানিয়েছে। নতুন এই আইনের আওতায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে যদি কেউ ৫ লাখ ইউরোর বেশি বিনিয়োগ ফান্ড নিয়ে জার্মানি ছাড়তে চান, তবে তাঁকে দেশটিতে অর্জিত মুনাফার ওপর আয়কর দিতে হবে।
