সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব
বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে জানিয়ে শফিকুল আলম বলেন, দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর আছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে। ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
