কেমন ছিল আয়নাঘরে কাটানো দিনগুলো?
আয়নাঘর নামে পরিচিত বন্দিশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১২ ফেব্রুয়ারি আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বন্দীশালাগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এই বন্দিশালায় আটকে রাখা ভুক্তভোগীরা। তাঁরা তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে।
