দেশে প্রতি বছর ক্যান্সার আক্রান্ত হচ্ছেন প্রায় ২ লাখ মানুষ
ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্লোবক্যানের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা অন্তত ১৩ লাখ। এই সংখ্যা প্রতি বছর প্রায় ২ লাখ করে বাড়ছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্যান্সার আক্রান্তদের মধ্যে বছরে মৃত্যু হচ্ছে প্রায় এক লাখ মানুষের।
