দল গঠনে কী নতুনত্ব থাকছে বৈষম্যবিরোধী ও জাতীয় নাগরিক কমিটির?
ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠন দুটির নেতারা।
