ভাঙ্গারির লোহা-তামা-পিতল দিয়ে কী হয়?
রাজধানীর মিটফোর্ড এলাকার বড় ভাঙ্গারির দোকান থেকে ফেলে দেওয়া লোহা-লক্করসহ নানা জিনিস কিনে আনেন লিটন। এরপর কেরাণীগঞ্জের কেজি সাহা ডগ রোডের আগানগর এলাকায় তার দোকানে বসে সেগুলো থেকে বাছাই করে বের করেন লোহা-তামা- পিতল জাতীয় জিনিস।
