দেশের ই্পিজেডগুলোতে রপ্তানি বাড়লেও কমেছে বিদেশি বিনিয়োগ
জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল-ইপিজেডগুলোতে রপ্তানি আয় বাড়লেও কমেছে বিদেশি বিনিয়োগের পরিমাণ। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ-বেপজার তথ্য বলছে, চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর শেষ ছয় মাসে রপ্তানি বেড়েছে ২২.৪১ শতাংশ। তবে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে ২২.৩৩ শতাংশ।
