কীভাবে বাছাই হলো তিন বাহিনীর পোশাক?
পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করতে যাচ্ছে সরকার। ২০ জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে এ কথা জানান। এর আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সময় বিভিন্ন পোশাক পরে ১৮ জন পুলিশ, আনসার ও র্যাব সদস্য উপস্থিত হন। সেখান থেকে তিনটি অনুমোদন দেওয়া হয়।
