৪৪০ দিনে ধ্বংস গাজার লাখের বেশি ভবন
১৭ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ওই হামলার ২৪ ঘণ্টা পেরুনোর আগেই হামাসের হামলার জবাব দিতে গাজায় হামাসবিরোধী অভিযানে নামে ইসরায়েলের সামরিক বাহিনী। ৪৪০ দিনের এই যুদ্ধে অন্তত ৪৬ হাজার ৭শ ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে; তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে ১৪শ এর বেশি ইসরায়েলি নিহত হয়েছে বলে অভিযোগ দেশটির কর্তৃপক্ষ।
