যুদ্ধ শুরুর পর গাজার জনসংখ্যা ৬ শতাংশ কমেছে
ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শুরুর পর গত প্রায় ১৫ মাসে ফিলিস্তিনে হামাস নিয়ন্ত্রিত গাজার জনসংখ্যা ৬ শতাংশ কমেছে। ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর (পিসিবিএস) বলছে, যুদ্ধের কারণে লাখখানেক ফিলিস্তিনি গাজা ছাড়তে বাধ্য হয়েছেন। আরও ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি এখন জীবন সংশয়ে আছেন।
