টেকনাফ থেকে কি সেন্টমার্টিন যাওয়া যাচ্ছে?
১৪ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান ফের চালু হয়েছে। প্রয়োজনীয় পণ্য নিয়ে ট্রলারে করে সেন্টমার্টিন যেতে পারছেন স্থানীয়রা। স্বাভাবিকভাবে মাছও শিকার করতে পারছেন জেলেরা। আতঙ্ক কাটলেও ব্যবসা-বাণিজ্যে কিছুটা প্রভাব পড়ছে টেকনাফে।
