যুক্তরাষ্ট্র কী পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে বিকল্প কিছু ভাবছে?
পানামা খাল ব্যবহারে মার্কিন জাহাজগুলোকে অতিরিক্ত শুল্ক ও মাশুল দিতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যায্য অর্থ আদায়ের তীব্র সমালোচনা করে খালটির নিয়ন্ত্রণভার ওয়াশিংটনে ফিরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
