২০২৫ থেকে ম্যাক্সের সঙ্গী লিয়াম; সুনোদা বাদ পড়ার কারণ কী?
রেডবুলে পেরেজের জায়গা কে পেতে যাচ্ছে তা নিয়েও আলোচনা হয়েছে অনেক। ভেবে নেয়া হচ্ছিল, রেডবুল ড্রাইভার হিসেবে জায়গা পেতে যাচ্ছেন রেডবুল জুনিয়র দলের জাপানিজ ড্রাইভার ইউকি সুনোদা। তবে সবাইকে অবাক করে ২০২৫ থেকে কিউয়ি রেসার লিয়াম লসনকে ম্যাক্সের টিমমেট বানানোর ঘোষণা দেয় রেডবুল।
