সিরিয়া প্রতিবেশী দেশ কিংবা পশ্চিমা বিশ্বের জন্য মোটেও হুমকি নয়: আল-জোলানি
সিরিয়া এখন যুদ্ধক্লান্ত। সিরিয়া প্রতিবেশী কোনো দেশ কিংবা পশ্চিমা বিশ্বের জন্য মোটেও হুমকি নয়। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর প্রধান নেতা আহমেদ হুসাইন আল-শারা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেছে। তিনি হায়াত তাহরির আল-শাম (HTS)-এর নেতা, যা বিদ্রোহী জোটের প্রধান গোষ্ঠী।
