বিদেশি প্রযুক্তি পণ্যের ব্যবহার বন্ধে সচেষ্ট চীন
মার্কিন প্রযুক্তিখাতের ওপর নির্ভরশীলতা থেকে মুক্ত হতে চায় চীন। আর বিদেশি হার্ডওয়্যার ব্যবহার করতে চায় না চীনের সরকারি সংস্থাগুলো। যে সব প্রতিষ্ঠানে পশ্চিমা হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার হচ্ছে- সেগুলোর পরিবর্তে চীনা পণ্য প্রতিস্থাপনকে গুরুত্ব দিচ্ছে দেশটি। এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে।
