দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগের সমাবেশ আজ
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার 'বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে' সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। ১০ নভেম্বর রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি। তবে সকাল থেকে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীদের সমাবেত হতে দেখা যায়নি।
