ইউরোপের নেতারা যুদ্ধ চাইছেন কেন?
ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ দিন দিন বাড়ছে। জোটটি বর্তমানে গভীর সংকটে নিমজ্জিত—বা বলা ভালো, একাধিক সংকটে এর মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, অভিবাসন সংকট, ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি এসবের সঙ্গে রাজনৈতিক সংকট তো রয়েছেই।
