বিশ্বরেকর্ডের পর মাত্র ২ ঘণ্টায় মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক আগে থেকেই সক্রিয় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এবার নতুন করে যোগ করলেন নিজের ইউটিউব চ্যানেল। চ্যানেল খুলেই গড়েছেন বিশ্ব রেকর্ড। হুর হুর করে বাড়ছে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা। মাঠে ও মাঠের বাইরে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাকেও পেছনে ফেলেছেন মাত্র ২ ঘণ্টায়।
