ভারতীয় ঢলে তলিয়েছে আখাউড়া স্থলবন্দর, সেতু ভেঙে বন্ধ যান চলাচল
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বন্দরের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। পাশাপাশি ইমিগ্রেশন ভবনে হাঁটুপানি জমায় যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।
