ফলাফলের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত: ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে হবে। ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ২০ আগস্ট এসব তথ্য জানিয়েছেন।
